দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত। ওয়েজ বোর্ড সিস্টেম ত্রুটিপূর্ণ। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ-গণমাধ্যম প্রসঙ্গের এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, একটা বেসিক বেতনের নিচে যেন সাংবাদিকদের নিয়োগ না করা যায়। ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। ন্যূনতম বেতনের বাইরে কেউ নিয়োগ দিলে তাদের বন্ধ করে দিতে হবে। আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলোর উন্মোচন করা উচিত। ওদের কারণেই সাংবাদিকরা কম বেতন পাচ্ছেন।
শফিকুল আলম বলেন, সংবাদের ক্ষেত্রে কনটেন্ট প্রটেকশন দিতে হবে। যারা অরিজিনাল কনটেন্ট করেন, তাদের কপিরাইট প্রটেকশন দিতে হবে। সাংবাদিকতা কোনো সস্তা জিনিস নয়।
তিনি বলেন, সাংবাদিকদের একটি শক্তিশালী ইউনিয়ন দরকার। ইউনিয়নগুলোকে স্বাধীন করতে সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। পরবর্তী সরকার এটাকে বন্ধ করার পাঁয়তারা করতে পারে। এটার বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে।
আওয়ামী লীগ সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল নিউজ বন্ধ করা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না বলেও জানান তিনি।
আরএ