• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সারা দেশে সংঘর্ষ ও গুলিতে নিহত ১১২

দেশ টিভি ডেস্ক
  ০৬ আগস্ট ২০২৪, ০৯:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার দেশে ছাড়ার পরও সোমবারও দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়েছে। এ ছাড়া দুপুরের পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সারা দেশে গতকাল আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ও জনতার গণপিটুনিতে ১১২ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে ৪৯ জন ও বিভিন্ন জেলায় ৬৩ জন রয়েছেন। নিহতদের মধ্যে হবিগঞ্জে ৬, রাজশাহীতে ৬, কুষ্টিয়ায় ৭, চুয়াডাঙ্গায় ৪, যশোরে ৮, মানিকগঞ্জে ২, শ্রীপুরে ৬, সাভারে ৯, বরিশালে ৩, কুমিল্লায় ২, লোহাগড়ায় ২, ঝিনাইদহে ৪, চাঁদপুরে ২, কয়রাতে ১ ও সুনামগঞ্জে ১ জন রয়েছেন।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গতকাল দুপুর পর্যন্ত রাজধানীর শনিরআখড়া, কাজলা, রায়েরবাগ, যাত্রাবাড়ী, শহীদ মিনার, চানখাঁরপুলসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। নিহতদের ৪০ জনের লাশ ঢাকা মেডিকেলে ছিল। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ৯ জনের লাশ ছিল। একদফা দাবিকে ঘিরে গতকাল সকাল থেকেই রাজধানী জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছিল।

ঢাকার প্রতিটি রাস্তা ছিল সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দখলে। নিজেদের দাবি আদায় ও অসহযোগ আন্দোলন পালনে সেই কারফিউ’র মধ্যেই গতকাল সকাল দশটার পর রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় জড়ো হতে শুরু করে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণ। আন্দোলনকারীরা এসময় রাস্তায় একত্রিত হয়ে স্লোগান দিয়ে সামনে এগুতে শুরু করলে তাদেরকে লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আন্দোলনকারীরা এসময় দৌড়ে আশপাশের গলি ও রাস্তায় ঢুকে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় আন্দোলনকারীদের ঠেকাতে একের পর এক গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা সংঘর্ষে এলাকাটিতে গুলিবিদ্ধ হয়ে ৭ জন নিহতসহ অর্ধশত মানুষ আহত হয়েছেন।

নিহতরা হলেন- যাত্রাবাড়ী এলাকায় রাসেল (২৮), সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হোসেন (২৪), তুলারাম কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান (২২), সাইফুল ইসলাম তন্ময় (২২), প্রবাসী আবু ইসহাক (৫২) ও আজমত মিয়া (৪০)। বাকি ২৭ বছর বয়সী এক যুবকের পরিচয় জানা যায়নি।

এদিকে নিজেদের কর্মসূচি পালনে গতকাল সকাল দশটার দিকে শহীদ মিনার এলাকায় অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু সদস্য। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় শিক্ষার্থীরাও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। দু’পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে চানখাঁরপুল এলাকায় অবস্থান নেয়। ঘণ্টা তিনেক চলা সংঘর্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এসময় ঢামেকের নতুন বিল্ডিংয়ের সামনের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে যমুনা ব্যাংকের স্টাফ মানিক মিয়া (২৭) ও অজ্ঞাত এক যুবক (২৫)-এর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে আহত আরও অনেকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে গতকাল সকাল থেকে রাত পর্যন্ত ৪০ জন মারা গেছেন। এ ছাড়াও মো. রেজাউল তালুকদার (৩৬) নামের যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ একজন ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৫২ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এদের মধ্যে ৭৪ জনকে ভর্তি করা হয়েছে। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আরও ৯ জনের লাশ রয়েছে।

এদিকে আমাদের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, আন্দোলনের শেষ মুহূর্তে কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭ জন নিহত এবং অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত শতাধিক যুবক। রাজশাহীতে শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালিয়েছে পুলিশ ও ছাত্রলীগ। এ সময় ৬ জন নিহত হন। সাভারে আন্দোলনকারীদের ওপর পুলিশ গুলি করলে ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিকসহ গুলিবিদ্ধ অবস্থায় অর্ধশতাধিক লোক বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

গাজীপুরের শ্রীপুরে বিজিবির গুলিতে ৬ জন নিহত হয়েছেন। যশোরে হোটেল জাবের ইন্টারন্যাশনালের অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৮ জন পুড়ে মারা গেছে। চট্টগ্রামের লোহাগাড়া থানায় হামলা চালিয়েছে ছাত্র-জনতা। এসময় দুজন পুলিশ সদস্য মারা যান। কুমিল্লা নগরীতে বিক্ষুব্ধ জনতার হামলায় নাফিজুল আলম সামি নামের এক কলেজছাত্র সহ ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন

বাংলাদেশ দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান যুক্তরাষ্ট্রের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা নামা শুরু

ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ (৭৫) নিহত হয়েছেন। এ সময় জনতার গণপিটুনিতে হিরণের গাড়িচালক আক্তার হোসেন বিকালে নিহত হন। পুলিশের গুলিতে বৈষ্যমবিরোধী আন্দোলনককরী যুবক রফিকুল ইসলাম চঞ্চল (২৪) মারা গেছেন। এ ছাড়া গুরুতর আহত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন।

চুয়াডাঙ্গা শহরের সিনেমা হল পাড়ায় জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলমের বাড়িতে দেওয়া আগুনে অন্তত চারজন নিহত হয়েছেন। চাঁদপুরে গণপিটুনিতে মারা গেছেন শাপলা মিডিয়ার কর্ণধার-প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান। এদিকে শ্রীমঙ্গলে ছাত্র-জনতার বিজয় মিছিলে পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ আহত হয়েছেন।

কে

  • শেখ হাসিনা
  • পদত্যাগ
  • হত্যা
  • নিহত
  • হত্যা
  • সংঘর্ষ
এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪
বাসচাপায় প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান নিহত
বাসচাপায় প্রাণ কোম্পানির ডেলিভারিম্যান নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।