দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যতিক্রমী ও প্রশংসনীয় আয়োজনের মধ্য দিয়ে ৫নং ওয়ার্ডে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করা হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান তৈরির উদ্দেশে ২০০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের উদ্যোগে এই আয়োজন করা হয়।
শনিবার (১৫ জুন) বিকেলে রাজধানীর সবুজবাগ থানার বৌদ্ধমন্দির অডিটোরিয়ামের নীচ তলায় এই শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব সুয়ে মেন জো, সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা শমশেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের আয়োজক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস।
আরএ