• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সারাদেশে ‘হিটস্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

দেশ টিভি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৪, ২২:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

তাপপ্রবাহে পুড়ছে দেশের ৫১ জেলা। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। এমন পরিস্থিতিতে সারাদেশে ‘হিটস্ট্রোকে’ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে দুইজন, পাবনায় চাটমোহরে একজন, মেহেরপুরের গাংনীতে একজন, নরসিংদীতে একজন, শরীয়তপুরে একজন, ঝালকাঠির কাঠালিয়ায় একজন ও সিলেট মহানগরে একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত দেশ টিভির প্রতিনিধিদের পাঠানো সংবাদে-

দিনাজপুর

জেলার ফুলবাড়ীতে তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোকে দুজন মারা গেছেন। তারা হলেন, ফুলবাড়ী পৌর এলাকার চকসাবাজপুর গ্রামের সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং অপরজন যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাকচালক বিল্লাল হোসেন (৫২)।

মোতাহার হোসেনের ছেলে সানজিদ আহম্মেদ সুইট বলেন, কয়েক দিন ধরে জ্বর ছিল আমার বাবার। গতকাল শনিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, ট্রাকমালিক সোহরাব হোসেন বলেন, যশোর থেকে পাথরের ডাস্টের ভাড়া আনতে বড়পুকুরিয়া এলাকায় যান ট্রাকচালক বিল্লাল হোসেন। গতকাল রাত ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুনেছি স্ট্রোক করে ড্রাইভার বিল্লালের মৃত্যু হয়েছে।

পাবনা

জেলার চাটমোহর উপজেলায় ভুট্টা খেতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আলাউদ্দিন আলী আলাল (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে মারা যান তিনি। মৃত ব্যক্তি উপজেলার মূলগ্রাম ইউনিয়য়নের নেউতিগাছা এলাকার মো. ইউসুফ আলীর ছেলে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে দিকে চাটমোহরে ভুট্টার খেতে কাজ করতে গিয়ে হিট স্ট্রোকে আলাউদ্দিন আলী আলাল অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর দুপুরে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান বলেন, আমাদের এখানে সকালে ভর্তি হয়েছিল। পরে দুপুরে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন উনি কি জন্য মারা গেছেন।

আলাউদ্দিন আলী হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা সিদ্দিকা।

মেহেরপুর

জেলার গাংনী উপজেলায় বাড়ির উঠানে কাজ করার সময় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ৪৫ বছরের শিল্পী খাতুন উপজেলার ষোলটাকা ইউনিয়নের রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী এবং পার্শ্ববর্তী আমতৈল গ্রামের বিল্লাল মালিথার মেয়ে। শিল্পী খাতুনের দুটি ছেলে আছে।

শিল্পী খাতুনের চাচাতো বোন তছলিমা খাতুন জানান, গত কয়েক দিনের মতো রোববার সকাল থেকে শুরু হয়েছে তীব্র তাপদাহ শুরু হয়েছে। এর মধ্যে শিল্পী খাতুন নিজ বাড়িতে উঠানে কাজ করছিলেন। এ সময় হঠাৎ স্ট্রোক করে মারা যান তিনি। এর আগে, তাপদাহে ৩ দিন ধরে শিল্পী খাতুন জ্বর এবং বমিতে অসুস্থ ছিলেন বলে জানান এই স্বজন।

নরসিংদী

জেলার সদর উপজেলায় গরমে অজ্ঞান হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সাফকাত জামিল ইবান (৩০) মাধবদী থানার ভগীরথপুর গ্রামে মৃত জাকারিয়ার ছেলে। তিনি তৈরি পোশাকের ব্যবসা করতেন।

স্বজনরা জানান, সকালে নারায়ণগঞ্জে মামার বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানে শেষে নিজ বাড়িতে ফেরেন ইবান। ফিরে আসার পর থেকে অসুস্থবোধ করেন তিনি। শারীরিকভাবে বেশি অসুস্থ হলে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালেন চিকিৎসক বাশার বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রচণ্ড রোদে চলাফেরা এবং গরমে অজ্ঞান হয়ে যায় ইবান। তাকে হাসপাতালে নিয়ে আনার আগেই তার মৃত্যু হয়। পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে হিটস্ট্রোক মনে হলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যায়নি।

শরীয়তপুর

জেলায় অতিরিক্ত গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হারুন চৌকিদার (৪৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার দুপুরে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। হারুন চৌকিদার নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবরকান্দি এলাকার আলী হোসেন চৌকিদারের ছেলে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাবিকুন নাহার বলেন, স্বজনদের কাছ থেকে জানতে পারি অতিরিক্ত গরমে কাজ করার ফলে হঠাৎ অসুস্থ হয়ে যান হারুন। রোগীর স্বজনরা তাকে অ্যাম্বুলেন্সে করে সদর হাসপাতালে সামনে নিয়ে এলে আমি অ্যাম্বুলেন্সে গিয়ে তাকে দেখি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ঝালকাঠি

জেলার কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামে এক যুবক হিট স্ট্রোকে মারা গেছেন। তার নাম মো. আফজাল তালুকদার (৪৫)। হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার।

সিলেট

মহানগরীর ব্যস্ত সড়কে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমার কাজিরবাজার ব্রিজের পাশে পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। মৃত আবু হামিদ মিয়া (৩৪) হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, সকাল সাড়ে ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমার কাজিরবাজার ব্রিজের পাশে পুলিশ বক্সের সামনে এক অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

‘উসকানিমূলক পোস্ট’ দিয়ে কারাগারে হিন্দু মহাজোট নেতা

উপজেলা ভোটের দ্বিতীয় ধাপে ২০৫৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

বেনজীরের বিরুদ্ধে দুদকে ব্যারিস্টার সুমনের অভিযোগ

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হামিদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, যে তাপমাত্রায় হিটস্ট্রোক হওয়ার কথা; সিলেটে সে তাপমাত্রা নেই। তবে উনি কত সময় রিকশা চালিয়েছেন বা শরীরের অবস্থা কেমন ছিল তা না জেনে হিটস্ট্রোকে মৃত্যু বলাটা কঠিন।

ডিপি/

  • হিটস্ট্রোক
  • মৃত্যু
  • তাপপ্রবাহ
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
মৃত্যুর মুখ থেকে ফেরার গল্প বললেন অভিনেত্রী
মৃত্যুর মুখ থেকে ফেরার গল্প বললেন অভিনেত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।