দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। দুই বছর আগে মারামারি করে এক ব্যক্তিকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। শনিবার (১৮ মে) তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিলো। তবে তার পরিবারকে জানানো হয়েছে মৃত্যুদণ্ডটি আগামী সোমবার (২০ মে) কার্যকর করা হবে।
অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, এই ইহুদি যুবকের বাড়ি দক্ষিণপূর্বাঞ্চলের শহর কারমানশাহতে।
তবে, ইরানের সরকার বিরোধী সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, আরভিন নাথানিয়াল গাহরামানি ছুরি হামলার শিকার হয়েছিলেন। তখন তিনি নিজেকে বাঁচাতে এই হত্যাকাণ্ড ঘটান।
হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির পরিবার যদি তাকে ক্ষমা করে দেয়, শুধুমাত্র তাহলে এই ইহুদি যুবক এখন বেঁচে যেতে পারেন। তবে এখন পর্যন্ত এই হত্যাকারীকে ক্ষমা করার ক্ষেত্রে অস্বীকৃতি জানিয়েছে হত্যার শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা।
বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি ইহুদি বসবাস করেন ইসরায়েলে। ২০১৬ সালে চালানো সর্বশেষ আদম শুমারির তথ্য অনুযায়ী, ইরানে ইহুদির সংখ্যা ১০ হাজারেরও নিচে নেমে এসেছে।
সূত্র: ওয়াইটিনিউজ।
এম