দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর-১ আসনের নির্বাচনী ফল ঘোষণার পর বিরল সৌহার্দ্যের দৃষ্টান্ত দেখা গেছে মেহেরপুরে। বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন নির্বাচনে পরাজিত হলেও জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থী মাওলানা তাজ উদ্দীন আহমেদ খানকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন।
বুধবার রাতে ভোটের ফল প্রকাশের পরপরই এই ঘটনাটি ঘটে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে সৌজন্য ও শিষ্টাচারের এই দৃষ্টান্ত স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।
মাসুদ অরুন বলেন, ‘জয়-পরাজয় থাকবেই। তাই বলে ভালোবাসার বন্ধন ছিন্ন করা যায় না।’
এমএস/