• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল
অসাবধাণতায় বাড়ছে স্বাস্থ্য সমস্যা 

রান্নাঘরে পোশাক যেমন হতে হবে

নিজস্ব প্রতিবেদক
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রান্নাঘরে পোশাক ও চুল নিয়ে পুরুষ ও নারী উভয়ের সতর্ক থাকা জরুরি। রান্না শুধু স্বাদের শিল্প নয়, এটি আপনার ও পরিবারের স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই রান্নাঘরে সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনা যেনো ডেকে না আনতে পারে সেই দৃষ্টি দেওয়া উচিৎ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পোশাক কেমন হওয়া উচিত-

সাধারণত আমরা বাড়িতে যে পোশাক পরে থাকি সেই পোশাকেই রান্নাবান্নার কাজও করি। এটি বাংলাদেশের একটি সাধারণ চর্চা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তার স্বার্থে পোশাকের দিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার।

জেনে নিন কোন কোন ক্ষেত্রে ঘরের ও রান্নাঘরের কাপড় এক হলে তা সমস্যা -

১. ঢিলেঢালা বা ঝুলন্ত পোশাক রান্নার সময় ঝুঁকিপূর্ণ, কারণ এতে সহজেই আগুন ধরতে পারে।

২. নারীরা শাড়ি বা ওড়না পরে রান্না করলে তার প্রান্ত চুলায় লেগে যেতে পারে। বিশেষ করে সিনথেটিক কাপড়ের শাড়ি বা ওরনা পরে রান্না করা খুবই বিপজ্জনক।

৩. রান্নার সময় এপ্রোন ব্যবহার সবচেয়ে নিরাপদ।

৪.পুরুষদের ক্ষেত্রে হাতা গুটিয়ে ফিটিং পোশাক পরা ভালো। তবে কাপড় যেন সহজে দাহ্য না হয়। এ কারণে টি-শার্ট বা সুতি কাপড় বেছে নেওয়া ভালো।

৫. গরমের দিনে রান্না করার সময় সব রাধুনিই ঘেমে যান। তবে সেই ঘাম গড়িয়ে খাবারে পড়লে সেটি শুধু অস্বস্তিকরই নয়, বরং স্বাস্থ্যঝুঁকিও তৈরি করে। তাই এমন কাপড় পরুন যেন শরীরের ঘাম পোশাকেই শুষে নেয়। সেই সঙ্গে হাতের কাছে পরিষ্কার রুমাল বা ছোট তোয়ালে রাখুন।

খোলা চুল শুধু খাবারের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকিই তৈরি করে না, আগুনের কাছাকাছি গেলে বড় বিপদও হতে পারে। তাই নারীরা চুল খোঁপা বা বেণি করে রাখুন।

পুরুষদের যদি লম্বা চুল থাকে, তবে সেটি রাবার ব্যান্ড বা হেয়ারনেটে আটকে রাখা উচিত। চুল ছোট হলেও চুল পড়ার সমস্যা থাকলে হেয়ার নেট ব্যবহার করতে পারেন।

পেশাদার রান্নাঘরে যেমন হেয়ার ক্যাপ ব্যবহার বাধ্যতামূলক থাকে, ঘরোয়া রান্নাতেও সে অভ্যাস গড়ে তোলা ভালো। এগুলো চুল ঢাকার পাশাপাশি ঘাম চুঁইয়ে পড়াও রোধ করে।

স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার কারণ-

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, খাবারে পড়ে যাওয়া চুল বা কাপড়ের আঁশ খাদ্য দূষণের অন্যতম কারণ হতে পারে। আবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদের নির্দেশিকায় স্পষ্টভাবে বলেছে — খাবার প্রস্তুতের সময় পরিচ্ছন্ন পোশাক ও চুল ঢেকে রাখা আবশ্যক।

কয়েকটি টিপস

রান্নার সময় ঢিলেঢালা পোশাক নয়, এপ্রোন ব্যবহার করুন।

চুল সবসময় খোঁপা, বেণি বা হেয়ারনেটে বাঁধা রাখুন।

রান্নার আগে ও মাঝেমাঝে হাত ধুয়ে নিন।

রান্নাঘরে আংটি, ঘড়ি বা ব্রেসলেট ব্যবহার না করাই ভালো।

আরও পড়ুন

চোখের স্বাস্থ্য রক্ষায় যে ৫টি খাবার গুরুত্বপূর্ণ

রান্নাঘর পরিপাটি ও শুকনো রাখুন।

পুরুষ হোন বা নারী — রান্নার সময় সঠিক পোশাক ও বেঁধে রাখা চুল শুধু দুর্ঘটনা রোধেই সাহায্য করে না, বরং পরিবারের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ খাবারও নিশ্চিত করে।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন

  • রান্নাঘর
  • পোশাক
এ সম্পর্কিত আরও খবর
মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
বগুড়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্বপ্নসেবার ঈদ সামগ্রী বিতরণ
বগুড়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে স্বপ্নসেবার ঈদ সামগ্রী বিতরণ
বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।