দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের চিরচেনা রোমান্টিক নায়িকা, ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত এবার পর্দায় ফিরছেন সম্পূর্ণ ভিন্ন রূপে। দীর্ঘদিন পর ছোট পর্দায় কামব্যাক করতে যাওয়া তার নতুন অরিজিনাল সিরিজ ‘মিসেস দেশপান্ডে’-র টিজার প্রকাশের পর থেকেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।
বুধবার (১৯ নভেম্বর) মাত্র ২০ সেকেন্ডের টিজারে যে রূপে দেখা গেল অভিনেত্রীকে, তা ভক্তদের কাছে ছিল একেবারেই অপ্রত্যাশিত এক ভয়ংকর সিরিয়াল কিলার!
টিজারে দেখা যায়, মাধুরী প্রথমে ধীরে ধীরে খুলছেন নিজের গয়না ও মেকআপ। শান্ত সুরের মাঝেই দৃশ্যটি আচমকা বদলে যায় মাধুরী হাজির হন কারাবন্দির পোশাকে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রহস্যময় হাসি ছুঁড়ে দেন ক্যামেরার দিকে। এই ভয়াবহ রূপান্তর স্পষ্ট করে দেয়, অভিনয় জীবনের সবচেয়ে অন্ধকার চরিত্রগুলোর একটি নিয়েই পর্দায় ফিরছেন তিনি।
এর আগে একইদিন সকালে অভিনেত্রী একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্টে নিজেরই জনপ্রিয় গান ‘এক দো তিন’ এবং ‘ভোলি সি সুরত’-এর কথাগুলো নতুনভাবে সাজিয়ে ‘কামিং সুন’ ক্যাপশন দেন। সেই মুহূর্তেই ভক্তদের মধ্যে জল্পনা শুরু হলেও টিজার প্রকাশের পর সব প্রশ্নের উত্তর মিলেছে।
পরিচালক নাগেশ কুকুনুরের ‘মিসেস দেশপান্ডে’ নির্মিত হয়েছে জনপ্রিয় ফরাসি সিরিজ ‘লা মান্তে’-র অফিশিয়াল রিমেক হিসেবে। মূল গল্পে দেখা যায়, এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার পুলিশের কাছে প্রস্তাব দেয় তার নকল করে খুন করা এক অপরাধীকে ধরতে সাহায্য করবে তবে শর্ত, সে কাজ করবে কেবল তার বিচ্ছিন্ন ছেলের সঙ্গে। মায়ের অস্বস্তিকর এই সহযোগিতাকে ঘিরেই তৈরি হয় গল্পের উত্তেজনা।
এক অনুষ্ঠানে সিরিজটি নিয়ে মাধুরী বলেন, আলাদা কিছু করার জন্য নয়, চরিত্রটিই আমাকে টেনে এনেছে। এটি আমার এমন এক দিককে ছুঁয়েছে যা আগে কখনও প্রকাশ পায়নি।
বলিউডে সর্বশেষ গত বছর ‘ভুল ভুলাইয়া থ্রি’-তে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এ ছাড়া সম্প্রতি কানাডায় একটি কনসার্ট ঘিরে সমালোচনার মুখে পড়লেও, নতুন সিরিজের টিজার প্রকাশের পর আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরেছেন তিনি।
জে আই