দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চোখ হল মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা আলোর তথ্য গ্রহণ করে আমাদের চারপাশের দৃশ্য মস্তিষ্কে পৌঁছে দেয়। তাই সুস্থ চোখের জন্য সঠিক খাদ্যাভ্যাস অপরিহার্য। চোখের জন্য প্রয়োজনীয় পুষ্টি না থাকলে দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দিতে পারে।
ভারতের চিকিৎসক ডা. শিবু ভার্কি বলেন, চোখের রেটিনা ও লেন্সকে সুস্থ রাখতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার খুবই গুরুত্বপূর্ণ।
ডা. ভার্কি আরও জানান, নিয়মিত কিছু বিশেষ খাবার গ্রহণ করলে চোখের অক্সিডেটিভ স্ট্রেস কমে, রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং চোখের সংবেদনশীল অংশগুলো রক্ষা পায়। এছাড়া এসব খাবার দৃষ্টিশক্তি বৃদ্ধিতেও সহায়তা করে।
চোখের সুস্বাস্থ্য বজায় রাখতে খান এই ৫টি খাবার
১. শাক
শাকে প্রচুর পরিমাণে লুটেইন এবং জেক্সানথিন থাকে। যা চোখকে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করে। পাশাপাশি দৃষ্টিশক্তি বাড়াতে এবং দীর্ঘমেয়াদী রেটিনার সুস্থতায় অবদান রাখে।
২. চর্বিযুক্ত মাছ
ওমেগা-৩ অ্যাসিড সমৃদ্ধ, তৈলাক্ত মাছ চোখের রেটিনা কোষের জন্য কার্যকার। প্রতিদিন এগুলো খেলে চোখ শুষ্ক হওয়ার প্রবণতা হ্রাস পায়।
৩. সাইট্রাসযুক্ত ফল এবং ক্যাপসিকাম
কমলালেবু, লেবু এবং ক্যাপসিকামে প্রচুর পরিমাণের ভিটামিন-সি এর মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। পাশাপাশি চোখের টিস্যুর কোলাজেন তৈরিতে সাহায্য করে।
৪. ডিম
ডিমের কুসুম ভিটামিন-এ ছাড়াও অসাধারণ পরিমাণে জৈব উপলভ্য লুটেইন এবং জেক্সানথিন সরবরাহ করে। প্রতিদিন একটি ডিম খেলে চোখের পুষ্টির চাহিদা পূরণ করে তোলে।
৫. বাদাম ও বীজ জাতীয় খাবার
সূর্যমুখী বীজ এবং বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ওমেগা-৩ থাকে। মসুর ডাল এবং ছোলায় জিঙ্ক থাকে, যা চোখের রেটিনার মধ্যে ভিটামিন এ বহন করে এবং রাতের বেলায় দৃষ্টি বজায় রাখতে ভূমিকা পালন করে।
এফএইচ/জে আই