দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যস্ত জীবনে মানসিক চাপ এড়ানো প্রায় অসম্ভব। তবে কিছু সহজ কৌশল মানলে এই চাপ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। এতে শরীর-মন দুটোই ভালো থাকে।
বিশেষজ্ঞরা মানসিক চাপ কমাতে কয়েকটি সহজ উপায় জানিয়েছেন—
গভীর শ্বাস-প্রশ্বাস:
চাপ কমানোর সবচেয়ে সহজ উপায় হলো গভীর শ্বাস-প্রশ্বাস। এতে স্নায়ুতন্ত্র শান্ত হয়, হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কিংবা রাতে ঘুমানোর আগে এই অভ্যাস করলে উপকার মেলে।
মাংসপেশি শিথিলকরণ:
প্রগ্রেসিভ মাংসপেশি শিথিলকরণ পদ্ধতিতে শরীরের বিভিন্ন অংশের মাংসপেশি কিছুক্ষণ টান দিয়ে পরে শিথিল করা হয়। এতে চাপ কমে এবং অনিদ্রা বা মাইগ্রেনের মতো সমস্যা দূর হতে সাহায্য করে।
হালকা হাঁটা:
প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো বা হালকা হাঁটাচলা মন ভালো করে। হাঁটলে শরীরে এন্ডোরফিন নিঃসৃত হয়, যা প্রাকৃতিকভাবে মানসিক চাপ কমায়। অফিস বা বাড়িতে দীর্ঘসময় বসে কাজ করলে মাঝেমধ্যে উঠে হাঁটার অভ্যাস গড়ে তুলুন।
সঙ্গীত শোনা:
শান্ত বা প্রিয় গান শুনলে মানসিক চাপ দ্রুত কমে। গবেষণায় দেখা গেছে, সঙ্গীত হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
মেডিটেশন:
প্রতিদিন কয়েক মিনিট মেডিটেশন করলে মনের অস্থিরতা ও উদ্বেগ দূর হয়। শুরুতে মনোযোগ ধরে রাখা কঠিন মনে হলেও নিয়মিত চর্চায় মানসিক ভারসাম্য বৃদ্ধি পায়।
নিয়মিত এসব কৌশল অনুসরণ করলে সহজেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবন হয় আরও স্বস্তিদায়ক।
এমএস/কে