দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে লায়লা (আনুমানিক বয়স ৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন। তিনি নিজের নাম বলতে পারলেও কথাবার্তা স্পষ্ট বলতে পারেন না এবং ঠিকানা বা পরিবারের তথ্য ঠিকভাবে বলতে পারেন না।
পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ারা বাজার এলাকা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর থেকে সব স্থানে খোঁজাখুঁজি করেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
মানসিক অসুস্থতার কারণে তিনি যেকোনো ঝুঁকির মধ্যে পড়তে পারেন—এ নিয়ে পরিবার ও স্বজনদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।
পরিবারের পক্ষ থেকে মানবিক অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি লায়লা নামের এই নারীকে কোথাও দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে-
📞 01952-709932
পরিবারটি সকলের সহযোগিতা কামনা করেছে এবং সংবাদটি শেয়ার করে মানবিকতার পাশে থাকার আহ্বান জানিয়েছে।
/অ