• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  ১৬ নভেম্বর ২০২৫, ১২:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দায়িত্ব পালনে নতুন রঙের ইউনিফর্মে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। গতকাল শনিবার থেকে মহানগর পুলিশসহ কয়েকটি বিশেষায়িত ইউনিটের সদস্যরা নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন। পর্যায়ক্রমে জেলা পুলিশ সদস্যরাও নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করবেন বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, এরই মধ্যে সব মহানগর পুলিশ, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশ নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছে। জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে নতুন এই পোশাক পরবেন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্পেশাল প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) আগের ইউনিফর্ম বহাল থাকবে।

গত বছর ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে দমন-পীড়নের অভিযোগ ওঠার পর থেকে তীব্র সমালোচনার মুখে পুলিশ বাহিনীর সংস্কার ও ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। পরে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক বাছাই করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। সেই কমিটির বাছাই করা রঙের ইউনিফর্ম সরকার অনুমোদন করে। এরই অংশ হিসেবে গতকাল থেকে সব মহানগর পুলিশ লৌহ রঙের নতুন ইউনিফর্ম পরে দায়িত্ব পালন শুরু করেছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার গতকাল বলেন, ঢাকা মহানগর পুলিশের সদস্যরা নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন শুরু করেছেন। প্রাথমিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১০ হাজার সদস্যকে এই ইউনিফর্ম দেওয়া হয়েছে। বাকি সদস্যদেরও আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ইউনিফর্ম দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের পর একটি বৃহত্তর সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মের রঙ পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এই পরিবর্তনের উদ্দেশ্য হলো পুলিশ বাহিনীকে একটি আধুনিক ও জবাবদিহিতার প্রতীক হিসেবে একটি নতুন পরিচয় দেওয়া।

এর আগে, গত মঙ্গলবার (১১ নভেম্বর) পোশাকের সঙ্গে সােঙ্গ সবারই মন-মানসিকতা পরিবর্তন করতে হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন- পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশের জন্য, র‌্যাবের জন্য এবং আনসারের জন্য। তিনটা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে আস্তে আস্তে। একসঙ্গে সব করা যাবে না।

বিশেষজ্ঞরা বলেছেন, পুলিশ সদস্যের নিজেদের কার্যকলাপ যদি পরিবর্তন না করা যায়, তবে পোশাক পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না। শুধু সরকারের অর্থ ব্যয় হবে। কারণ, আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়েছে পুলিশের। কিন্তু পুলিশের কোনো পরিবর্তন হয়নি। গত বছর ছাত্র-জনতার ওপর নির্বিচারে এই পুলিশই গুলি চালায়। যে কারণে পোশাক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশের মনোভাবেরও পরিবর্তন জরুরি।

জানতে চাইলে সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা বলেন, শুধু পোশাকের রঙ বদলালে হবে না। পুলিশের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তবে জুলাই আন্দোলনে পুলিশকে যেভাবে মানুষের মুখোমুখি দাঁড় করানো হয়েছিল, তাতে ইউনিফর্ম পরিবর্তনটা জরুরি হয়ে পড়েছিল। এতে অন্তত জুলাই আন্দোলন কেন্দ্র করে মানুষের সঙ্গে পুলিশের যে দূরত্ব তৈরি হয়েছিল তা কিছুটা হলেও কমে আসবে বলে আমি মনে করি। কারণ, আগের পোশাক দেখলেই মানুষের মনে পড়ে যায় এই পোশাকেই তাদের ওপর গুলি চালানো হয়েছিল। যে কারণে আমি পোশাক পরিবর্তনের পক্ষে। তিনি বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাযজ্ঞের ঘটনার পর বিডিআরের নাম ও ইউনিফর্ম বদল করা হয়েছিল।

আরও পড়ুন

বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা বাড়ছে

পুলিশের একাধিক কর্মকর্তা গতকাল বলেছেন, পোশাকের সঙ্গে পুলিশ সদস্যদের মানসিকতারও পরিবর্তন হবে বলে তারা আশা করেন।

এদিকে পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে সামাজিক মাধ্যমে জোর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অধিকাংশই নতুন রঙের পোশাক নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। তাঁদের কেউ কেউ বলেছেন, বিভিন্ন বাসাবাড়ি, অফিস, কারখানাসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সিকিউরিটি গার্ডদেরও এই রঙের পোশাক রয়েছে। তারা আবার রাস্তাঘাটে পুলিশ পরিচয়ে অপরাধ করবে কি না- সেই প্রশ্নও করছেন কেউ কেউ।

কে

  • পুলিশ
এ সম্পর্কিত আরও খবর
পুলিশের গাড়ি ভাঙচুর করে ৩ আসামি ছিনতাই
পুলিশের গাড়ি ভাঙচুর করে ৩ আসামি ছিনতাই
মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকে সংঘর্ষে একজন নিহত
মেহেন্দিগঞ্জে পুলিশের উপস্থিতিতে সালিস বৈঠকে সংঘর্ষে একজন নিহত
নড়াইল পুলিশ লাইনে নারী সদস্যের আত্মহত্যা
নড়াইল পুলিশ লাইনে নারী সদস্যের আত্মহত্যা
কুমারখালীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর 
কুমারখালীতে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।