দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল (৩২) নিখোঁজের দুই দিন পর উদ্ধার হয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যশোর ডিবি পুলিশের তৎপরতায় তাকে কেশবপুরের সাগরদাঁড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।
রাসেল ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঝিকরগাছা থেকে শ্বশুরবাড়ি যশোর কোতোয়ালি মডেল থানাধীন ভেকটুয়ায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এ ঘটনায় সকালে দেড় ঘণ্টাব্যাপী যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে রাখে নেতাকর্মী ও স্থানীয়রা। পরে ডিবি পুলিশের এসআই শিবু মন্ডল জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায় রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় রাসেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আরএ