দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে শীতের প্রকোপ বেড়েছে। শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ। সকাল থেকে দেখা নেই সূর্যের।
বুধবার (৩১ ডিসেম্বর) যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে যশোর আবহাওয়া অফিস।
সপ্তাহ জুড়ে ৯ থেকে ১১ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করলেও আজ রেকর্ড ভঙ্গ করল জেলার তাপমাত্রার পারদ। প্রচণ্ড শীত, কুয়াশা আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। মৃদু শৈত্যপ্রবাহে কাহিল প্রাণীকুল। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ হতে শ্রমজীবীরা।
যশোর আবহাওয়া অফিস জানিয়েছে, এর আগে গত শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয় যশোরে।
আরএ