দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাধারণত আবহাওয়ার পরিবর্তনের সময় কাশি হওয়ার ঘটনা স্বাভাবিক। অনেকের ক্ষেত্রে কাশির ওষুধ খেলে সমস্যা কিছুটা কমে। তবে কিছু মানুষের কাশি দীর্ঘস্থায়ী হয় এবং তাতে ঘুমের সমস্যা, ক্লান্তি এবং জীবনের সাধারণ কর্মকাণ্ডে অসুবিধা দেখা দিতে পারে।
দীর্ঘসময় ধরে কাশি থাকলে এতে আরও জটিল সমস্যা দেখা দিতে পারে। যেমন বমি, হালকা মাথাব্যথা, বুকে ব্যথা ইত্যাদি।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই ধরনের দীর্ঘস্থায়ী কাশি কখনও কখনও ফুসফুসের ক্যান্সারের সূচক হতে পারে। ফুসফুসের ক্যান্সারে কাশির সঙ্গে রক্ত বা লাল রঙের কফ দেখা দিতে পারে, যা কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয়।
ক্লেভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, ফুসফুসকে প্রভাবিত করা ক্যান্সারের মধ্যে প্রধান দুটি ধরণ হল নন-স্মল সেল ফুসফুস ক্যান্সার এবং স্মল সেল ফুসফুস ক্যান্সার। বুকে একটানা ব্যথা, হাঁপিয়ে ওঠা বা অল্প কাজেও ক্লান্তি লাগা এসব লক্ষণ ফুসফুস ক্যান্সারের সম্ভাবনা নির্দেশ করতে পারে।
চিকিৎসকেরা বলছেন, যদি কয়েক সপ্তাহ ধরে কাশি দীর্ঘস্থায়ী হয়, বিশেষ করে যদি রক্তাক্ত কফ বা বুকে ব্যথা থাকে, তবে তা অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার বিষয়। সঠিক সময়ে সতর্কতা নিলে গুরুতর সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।
জেআই/কে