দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কথায় আছে মানুষ অভ্যাসের দাস। অথচ এখন সময়ের সঙ্গে বদলাচ্ছে মানুষের অভ্যাস। এই পরিবর্তনের সঙ্গে যুক্ত আছে আমাদের স্বাস্থ্য সচেতনতা। আর এই সচেতনতার প্রশ্নের উত্তরে বোতলজাত পানি এখন আমাদের নিত্যসঙ্গী। হ্যাঁ, বোতলজাত পানি! খেয়াল করেছেন কি? সুপার শপ কিংবা সর্বত্র সহজলভ্য পানির বোতলের ঢাকনা সাদা, নীল, সবুজ, হলুদ কিংবা কালো কেন হয়?
বাংলাদেশে প্রথম বোতলজাত পানি বাজারজাতকরণের কাজটি করে, ডানকান মিনারেল ওয়াটার, ১৯৯৪ সালে। এরপর থেকেই বোতলজাত পানি জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু আসল তথ্য লুকিয়ে আছে ঢাকনার রঙে। পানির বোতলের নীল ঢাকনা মানে মিনারেল ওয়াটার, প্রাকৃতিক উৎস থেকে সংগৃহীত। গবেষণা বলছে, এতে সাধারণ পানির তুলনায় বেশি অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।
সাদা রঙের ঢাকনা থাকলে বুঝতে হবে ভূগর্ভস্থ উৎস থেকে প্রক্রিয়াজাত করা বিশুদ্ধ পানি, প্রতিদিনের ব্যবহারের উপযোগী।
সবুজ ঢাকনার মানে হলো ফ্লেভারড ওয়াটার লেবু, আপেল বা কমলার স্বাদযুক্ত। তবে এতে চিনি ও কেমিক্যাল থাকায় নিয়মিত খাওয়া স্বাস্থ্যকর নয়।
হলুদ রঙের ক্যাপ মানে ভিটামিন ও ইলেক্ট্রোলাইট যুক্ত পানি, বিশেষত গরমে পানিশূন্যতা রোধে উপকারী। লাল ক্যাপের বোতলে থাকে কার্বনেটেড বা স্পার্কলিং ওয়াটার। যা দামি ও বিশেষ ধরনের।
আর কালো ঢাকনা মানে প্রিমিয়াম বা অ্যালকালাইন ওয়াটার, যার পিএইচ বেশি। তবে স্বাস্থ্য উপকারিতার বৈজ্ঞানিক প্রমাণ স্পষ্ট নয়।
তবে প্রশ্ন উঠতেই পারে, বোতলজাত পানি বাজারজাতকরণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান গুলো কি এই রঙের নিয়ম অনুসরণ করে? তাই শুধু ক্যাপ দেখে নয়, লেবেল পড়ে পানি কেনার পরামর্শ বিশেষজ্ঞদের।
সবচেয়ে বড় কথা, পানির অপর নাম জীবন। সাম্প্রতিক গবেষণা বলছে, প্রতিদিন আট গ্লাস বা প্রায় দুই লিটার পানি পান করলে আমাদের শরীর আর্দ্র থাকে। তাই বোতলের ঢাকনার রঙ চিনে, সচেতনভাবে পানি পান করুন।
/অ