দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর মহানগর কাশিমপুরের ভবানীপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় ছিন্নভিন্ন কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ড এর ভবানীপুরের বিগবস গার্মেন্টসের পাশে লতিফপুর বাজারে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার পাশে হাত, পা, মেরুদন্ডের হাড়, ও মাথার খুলি ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করেছে জিএমপি কাশিমপুর থানা পুলিশ।
এলাকাবাসী জানায়, শুক্রবার (১৮ জুলাই) সকালে ছোট বাচ্চারা ঘটনাস্থলের পাশে মাঠে ফুটবল খেলার সময় দুর্গন্ধ পেয়ে পাশে তাদের বড় ভাইকে জানায়। তারপর সে দুর্গন্ধের দিকে এগিয়ে গিয়ে দেখতে পায় বস্তাবন্দি অবস্থায় মানব কঙ্কাল। তারপর সে ৯৯৯ নাম্বারে কল করে পুলিশকে কঙ্কালের বিষয় অবগত করেন। পরে জিএমপি কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ছিন্নভিন্ন মানব কঙ্কাল উদ্ধার করে।
এ বিষয়ে কাশিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং কঙ্কাল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/