দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফল বহুগুণে পুষ্টিকর উপাদানে ভরপুর একটি সুষম খাবার। এটি ওজন কমাতে, ত্বক ভালো রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কার্যকরী। তাই আমাদের নিয়মিত ফল খাওয়া উচিত। এটি বিভিন্ন ধরনের পুষ্টিগুণসম্পন্ন, যা জীবদেহের পুষ্টিসাধন, দেহের ক্ষয়পূরণ ও রোগপ্রতিরোধক শক্তি উৎপাদন এবং কর্মশক্তি ও তাপ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে। কিন্তু ফলের সম্পূর্ণ উপকার পেতে হলে তা খেতে হবে সঠিক সময়ে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কখন ফল খেতে হবে:
ফল খাওয়ার অভ্যাস অবশ্যই স্বাস্থ্যকর। তবে, রাতে ফল খাওয়া নিয়ে অনেকের অনেকরকম মতামত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এটি কোন সময়ে খাওয়া হয়, তার ওপর এর উপকারিতা নির্ভর করে।
রাতে ফল খেলে শরীরে শর্করা এবং শক্তির মাত্রা বেড়ে যায়। যার ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। আবার অনেকক্ষণ খালি পেটে থাকার পর ফল খেলেও অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা হতে পারে। তবে যদি সূর্যাস্তের আগে ফল খাওয়া হয় তাহলে ফলের সব রকমের উপাদান শরীরে ভালোভাবে প্রবেশ করে। তাই আমাদের রাতে ফল খাওয়া এড়িয়ে চলা উচিত।
কিছু ফল রয়েছে যেগুলো সন্ধ্যার পর খেলে উপকারের বদলে ক্ষতিই বেশি হয়। তাই সেসব ফল সম্পর্কে জানা এবং সেগুলো সন্ধ্যার পরে খাওয়া থেকে আমাদের বিরত থাকা প্রয়োজন। যেমন, সুস্থ থাকার জন্য প্রতিদিন একটি করে আপেল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে সেই আপেল রাতের বেলা খেলে আর তেমন কোন উপকার পাওয়া যায় না। আপেল ও পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা গ্যাস ও বুকজ্বলার কারণ হতে পারে। এর ফলে ঘুম নষ্ট হয়, সেইসঙ্গে আরো অনেক সমস্যা দেখা দিতে পারে।
ভিটামিন সি এর অন্যতম উৎস হলো কমলা। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে। তবে রাতের বেলা কমলা খাওয়া একদমই উচিত নয়। কারণ এটি রাতে খেলে তা বুকজ্বলা ও গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। অন্যদিকে, আনারস অ্যাসিডে পরিপূর্ণ হওয়ায় এটি রাতে খাওয়ার কারণে পেট ফাঁপা, বদহজমসহ আরো নানা সমস্যা দেখা দিতে পারে।
আবার, কলা ও তরমুজে রয়েছে প্রচুর ক্যালোরি। কলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু এই ফল দুটি হজম হতে অনেক বেশি সময় লাগে। তাই, রাতে এই ফলগুলো হজমে সমস্যা সৃষ্টি করতে পারে।
এছাড়াও রেফ্রিজারেটরের বাইরে ভুলভাবে সংরক্ষণ করে রাখা কাটা তরমুজ থেকে খাদ্যে বিষক্রিয়াও হতে পারে। রাতে যেহেতু আমরা বিশ্রাম নিই, তাই এই সময়ে ফল খাওয়ার আগে আমাদের সাবধান থাকা অত্যন্ত জরুরি। বরং রোজ সকালে খাবারের সঙ্গে, সকাল-দুপুরের মাঝামাঝি সময় কিংবা বিকেলের নাশতায় যদি একটি করে ফল খাওয়া হয়, তাহলে সত্যিই অনেক উপকার পাওয়া যায়।
এস