• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

অ্যালোভেরার ব্যবহার কতটা উপকারি

লাইফস্টাইল ডেস্ক
  ০১ আগস্ট ২০২৪, ১৫:১৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলায় ‘ঘৃতকুমারী’ আর ইংরেজিতে অ্যালোভেরা নামে পরিচিত এই উদ্ভিদটি একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। যার ব্যবহার বহু যুগ আগে থেকেই। তবে কিছু বছর আগেও এই ভেষজকে নিয়ে তেমন একটা আলোচনা হতো না। এটি অত্যন্ত উপকারি। এতে প্রচুর ভিটামিন ও মিনারেল রয়েছে। বৈজ্ঞানিক গবেষণার দ্বারা জানা যায়, এই উদ্ভিদটিতে অ্যান্টিবায়োটিকের প্রভাব অনেক। এ ছাড়া এতে প্রায় ২০ ধরনের খনিজ উপাদান রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গবেষকদের মতে, শরীরের জন্য অত্যাবশ্যক সব অ্যামাইনো এসিডসহ প্রায় ১৮ থেকে ২০ ধরনের অ্যামাইনো এসিড রয়েছে। এছাড়াও এতে রয়েছে ফলিক এসিড, কোলিন, ফ্যাটি এসিড ও প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। চলুন এবার অ্যালোভেরা আমাদের কী কী উপকার করে জেনে নেওয়া যাক:

পেট পরিষ্কার করতে অ্যালোভেরা

অ্যালোভেরায় থাকা ল্যাকটেটিভ উপাদান পেট পরিষ্কার ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে। ক্লান্তি দূর করে দেহকে সতেজ রাখতে এর জুস বেশ উপকারি। অ্যালোভেরার ঔষধি গুণ রক্তচাপ কমিয়ে রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সহায়তা করে। এমনকি দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতেও সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্য দূর করতে অ্যালোভেরা

সুষম খাদ্যের পাশাপাশি নিয়মিত অ্যালোভেরার রস পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এটি দেহের টক্সিন উপাদান দূর করে সুস্থ রাখতে সাহায্য করে।

ত্বকের যত্নে অ্যালোভেরা

রূপচর্চায় বা ত্বকের যত্নে অ্যালোভেরার জুরি মেলা ভার। এটি বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায়। এর অ্যান্টি ইনফ্লামেনটরি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে ব্রণ হওয়ার প্রবণতা অনেকটা কমিয়ে দেয়। এছাড়া এটি রোদেপোড়া দাগ, বলিরেখা দূর করা এবং মেকআপ উঠাতে প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করা হয়।

চুলের যত্নে অ্যালোভেরা

এছাড়াও চুলের যত্নে অ্যালোভেরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। এটি চুলের শুষ্ক ভাব ও স্কাল্পের চুলকানি কমায়। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া বন্ধ ও খুশকি দূর করে এবং চুলের বৃদ্ধি ঘটায়।

আরও পড়ুন

ক্যানসারের ঝুঁকি কমাবে যেসব খাবার

হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন কি রোগের লক্ষণ

ওয়ানটাইম কাপে চা-কফি পান কতটা স্বাস্থ্যকর

অ্যালোভেরার ক্ষতিকর দিক

তবে অ্যালোভেরার অনেক গুনাগুন থাকলেও এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে, যা অনেকেরই অজানা। চিকিৎসকদের মতে, অ্যালোভেরা জেল তখনই নিরাপদ যখন এটি ওষুধ বা জেল হিসেবে চামড়ায় প্রয়োগ করা হয়। কিন্তু প্রাকৃতিক উপায়ে অ্যালোভেরার যে হলদে রসালো পদার্থ বের করা হয় তার সঙ্গে ‘অ্যালো লেটেক্স’নামের ক্ষতিকর রাসায়নিক থাকে। যা শরীরের জন্য খুবই ক্ষতিকর। এটি যদি খাওয়া হয় তবে শরীরের বিভিন্ন রোগের কারণ হতে পারে। যেমন, পেট ব্যথা, ত্বকে র‍্যাশ হওয়া ইত্যাদি।

এছাড়া অ্যালো ল্যাটেক্সের দীর্ঘমেয়াদি ব্যবহারে ডায়রিয়া, কিডনির সমস্যা, প্রস্রাবে রক্ত, পটাশিয়ামের ঘাটতি, পেশী দুর্বলতা, ওজন হ্রাস এবং হার্ট অ্যাটাকের মত সমস্যা হতে পারে। এমনকি অ্যালো ল্যাটেক্স ব্যবহারের ফলে গর্ভের বাচ্চা নষ্টও হয়ে যেতে পারে। সেইসঙ্গে মায়ের বুকের দুধ সন্তানকে খাওয়ার মাধ্যমেও এর ক্ষতিকর প্রভাব মায়ের শরীর থেকে সন্তানের শরীরে প্রবেশ করতে পারে।

এস

  • অ্যালোভেরা
  • গাছ
  • ত্বকের যত্ন
  • চুলের যত্ন
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
দেড় মাসের কর্মজীবনে বিতর্কের পাহাড়, চৌগাছার ওসি ক্লোজড
দেড় মাসের কর্মজীবনে বিতর্কের পাহাড়, চৌগাছার ওসি ক্লোজড
গাছে ঝুলছিল দুই সন্তানের মায়ের মরদেহ
গাছে ঝুলছিল দুই সন্তানের মায়ের মরদেহ
আন্দোলনে আহতকে গাছে ঝুলিয়ে হত্যার হুমকি ইউপি চেয়ারম্যানের!
আন্দোলনে আহতকে গাছে ঝুলিয়ে হত্যার হুমকি ইউপি চেয়ারম্যানের!
সালথায় খেজুর রস সংগ্রহে  ৩ হাজার গাছ প্রস্তুত 
সালথায় খেজুর রস সংগ্রহে  ৩ হাজার গাছ প্রস্তুত 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।