• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

মনোযোগ বাড়াবে ৫ যোগাসন

লাইফস্টাইল ডেস্ক
  ০৮ জুলাই ২০২৪, ১৮:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যস্ততম জীবনে একসঙ্গে অনেক কাজ করতে হয়। আর এমন করতে গিয়ে মাঝেমধ্যে ছোটখাটো বিষয়গুলোও ভুলে যাওয়া। অফিসের গুরুত্বপূর্ণ কাজ মনে না থাকা। এমনকি দৈনন্দিন জীবনের ছোট-ছোট প্রয়োজনগুলোও ঠিকঠাক মনে রাখতে না পারা। বর্তমানে এমন ভুলে যাওয়ার সমস্যায় অনেকেই ভুগছেন। মূলত ব্যস্ততম জীবনে সংসার ও কর্মজীবন একসঙ্গে সামলাতে গিয়ে উদ্বেগ এতটাই বাড়ছে যে, স্মৃতির পাতা ক্রমেই ফিকে হতে শুরু করেছে। আর এতে কম বয়সেই স্মৃতিনাশের মতো মানসিক রোগ দেখা দিচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তবে কাজের গুণমান বজায় রাখতে হলে মনোযোগ বৃদ্ধি করা চাই। না হলে সমস্ত কাজেই কিছু না কিছু ভুল থেকে যাবে। কিন্তু মনোযোগ বাড়বে কিসে? তার জন্য ব্যায়াম করতে হবে।

এ বিষয়ে ফিটনেস প্রশিক্ষকেরা পরামর্শ দিয়ে বলছেন, মনের ওপর চাপ কমাতে এবং বুদ্ধির বৃদ্ধিতে কিছু যোগাসন নিয়মিত অভ্যাস করতে হবে। আর এটা ঠিকমতো রপ্ত করতে পারলে, মন-মেজাজ ফুরফুরে থাকবে।

সুখাসন

সহজ ও আরামদায়ক ভঙ্গিমায় করা হয় বলেই এই আসনের নাম সুখাসন। পা মুড়ে আরাম করে বসে এই ব্যায়াম করতে হয়। ম্যাটের ওপর আগে সোজা হয়ে বসুন। তার পর দুই পা সোজা করে সামনে ছড়িয়ে দিন। ডান পায়ের হাঁটু ভাঁজ করে বাঁ ঊরুর নীচে নিয়ে আসুন। একইভাবে বাঁ পাও ডান ঊরুর নীচে রাখুন। দু’হাতের আঙুল জ্ঞানমুদ্রার (বুড়ো আঙুল আর তর্জনী একসঙ্গে রাখা) ভঙ্গিতে দুই হাঁটুর উপর রাখুন। এই আসন নিয়মিত করলে শরীর মনের ক্লান্তি দূর হয়ে উদ্বেগ ও মানসিক চাপ থেকে রেহাই পাওয়া যায়।

শীর্ষাসন

মাথা নীচে রেখে, হাত ও কনুইয়ে ভর দিয়ে পা উলম্বভাবে উপরের দিকে তুলে রেখে এই আসন করতে হয়। অর্থাৎ মাথা থাকবে নীচে, দুই পা উপরে। প্রথম প্রথম এই ব্যায়াম করতে সমস্যা হবে। তখন দুই পা ব্যালেন্স করতে না পারলে দেয়ালে ভর দিয়ে রাখতে পারেন। ধীরে ধীরে ব্যায়াম রপ্ত হয়ে গেলে আর সমস্যা হবে না। শীর্ষাসন সঠিকভাবে করতে পারলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়। এই আসন নিয়মিত অভ্যাস করতে পারলে যেমন হার্ট ভালও থাকে, তেমনই অবসাদ দূর হয়। মনোযোগ কয়েক গুণ বেড়ে যায়।

পদহস্তাসন

এই আসনটিও একাগ্রতা বাড়ানোর জন্য খুব ভালো। ব্যায়ামটি করার সময় সোজা হয়ে দাঁড়ান। দুই পায়ের মধ্যে দূরত্ব রাখুন। এবার শ্বাস নিতে নিতে হাত দুটো উপরের দিকে তুলুন। এবার ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে শরীরের উপরের অংশ সামনের দিকে ঝুঁকিয়ে দিন। তারপর হাত দিয়ে গোড়ালি স্পর্শ করুন। খেয়াল রাখবেন, হাঁটু যেন না ভাঙে; টান টান থাকে। ২০-৩০ সেকেন্ড এই অবস্থায় থাকার পর আগের অবস্থায় ফিরে যান।

বৃক্ষাসন

সোজা হয়ে দাড়িয়ে নিজের দুটি হাত নমস্কারের ভঙ্গিতে বুকের কাছে আনুন। তারপর শরীরের ভারসাম্য রেখে নিজের ডান পায়ের হাঁটু ভাঁজ করে পায়ের পাতাটি বাঁ পায়ের ঊরুর উপর আনুন। ধীরে ধীরে মেরুদণ্ড সোজা রেখে হাত নমস্কারের ভঙ্গিতে সমান ভাবে মাথার উপর নিয়ে যান। ৩০ সেকেন্ড এই ভঙ্গিতে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকুন।

সর্বাঙ্গাসন

আরও পড়ুন

প্রাকৃতিক উপায়ে ত্বকের কালো দাগছোপ দূর করুন

স্বার্থপর মানুষ চেনার উপায়

আজ চকলেট খাওয়ার দিন

এর জন্য প্রথমেই চিত হয়ে শুয়ে পা দু’টি জোড়া করে উপরে তুলুন। এরপর দুই হাতের তালুতে কোমরের ভর দিয়ে পিঠ এমনভাবে ঠেলে তুলুন, যেন ঘাড় থেকে পা পর্যন্ত এক সরলেরখায় থাকে। থুতনিটি বুকের সঙ্গে লেগে থাকবে। দৃষ্টি থাকবে পায়ের আঙুলের দিকে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে। ৩০ সেকেন্ড এভাবে থেকে শবাসনে বিশ্রাম নিন। তিন বার অভ্যাস করুন এই ব্যায়াম। এই ব্যায়ামের নিয়মিত অভ্যাসে উদ্বেগ, উৎকণ্ঠা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়।

উল্লেখ্য, আপনার কোনো রকম অসুস্থতা থাকলে, অস্ত্রোপচার হওয়া অথবা হাঁটু-কোমরে ব্যথা থাকলে নিজে থেকে ব্যায়াম করতে যাবেন না। যেকোনো যোগাসন করার আগে প্রশিক্ষকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

এস

  • মনোযোগ বাড়াবে যোগাসন
  • ভুলে যাওয়ার সমস্যা
  • মনোযোগ বৃদ্ধি করা
  • সুখাসন
  • শীর্ষাসন
  • সর্বাঙ্গাসন
  • লাইফস্টাইল
এ সম্পর্কিত আরও খবর
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
গ্যাস্ট্রিক দূর হবে ঘরোয়া পদ্ধতিতে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
দাম্পত্য জীবন সুখের হয় যেসব অভ্যাসে
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
বৃষ্টির দিনে যেমন পোশাক পরবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
চোখ সাজানোর আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।