দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্বকের কালো দাগ নিয়ে অনেকেই বেশ চিন্তিত। বিশেষ করে ঋতু পরিবর্তনের সাথে সাথে এর প্রভাব ত্বকে বেশী পড়ে থাকে। এ ছাড়, অতিরিক্ত রোদ বা শুষ্ক আবহাওয়াও ত্বকের জন্য অনেক ক্ষতিকর। নিয়মিত যত্ন না নিলে ত্বকে কালো দাগ পড়াসহ দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। ত্বকের কালো দাগছোপ তুলতে বাজার থেকে ‘অ্যান্টি-ব্লেমিশ’ ক্রিম কিনতেই পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রে এইসব ক্রিমে রাসায়নিক ব্লিচ থাকে। যা ত্বকের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তবে বিউটিশিয়ানরা বলছেন, এর পরিবর্তে নিয়মিত ঘরোয়া কয়েকটি প্যাক মাখলে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে। তাহলে চলুন সেসব জেনে নেওয়া যাক:
ছোট একটি পাত্রে ২ টেবিল চামচ বেসনের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। চাইলে গোলাপ জল বা কাঁচা দুধ দিয়ে এই মিশ্রণ তৈরি করতে পারেন। মাইল্ড কোনো ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে এই প্যাক মেখে রাখুন। এভাবে পনেরো মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। কয়েক দিন ব্যবহার করলেই পার্থক্য বুঝতে পারবেন।
একটি ছোট পাত্রে গোলাপ জলের সঙ্গে চন্দনের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণ যেন খুব পাতলা না হয় সে দিকে খেয়াল রাখবেন। এটি মুখে দিয়ে পনেরো মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের জেল্লা নজরে পড়বে।
পাকা পেঁপে ও মধুর মিশ্রণ রোদে পোড়া নিষ্প্রাণ ত্বকে জেল্লা ফিরিয়ে আনতে কার্যকরী। এর জন্য পাকা পেঁপে চটকে তার মধ্যে পরিমাণ মতো মধু দিয়ে দিন। হাল্কা কোনো ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে মেখে নিন এই প্যাক। কয়েক সপ্তাহ মাখলেই তফাত বুঝতে পারবেন।
এস