দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

“মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়”। আর এমন বদলে যাওয়া মানুষের সংখ্যা এ বিশ্বে কম নেই। আপনার আশেপাশেই প্রতিনিয়ত ঘুরে বেড়ায়। জীবনে চলার পথে বিভিন্ন ধরণের মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। এদের মধ্যে কিছু ব্যক্তির আচরণ আমাদের মুগ্ধ করে, আর কিছু মানুষের স্বভাবের কারণেই আমরা তাদের এড়িয়ে যাই। বিশেষ করে স্বার্থপর মানুষদের থেকে একটু দূরত্ব রাখাই ভালো।
কারণ স্বার্থপর মানুষরা নিজের চিন্তা ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। এরা নিজস্বার্থে যাকিছু করতে পারে। তাদের কয়েকটি আচরণ থেকেই চিনতে পারবেন তারা স্বার্থপর ব্যক্তি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে স্বার্থপর ব্যক্তির ৭টি আরচণের কথা বলা হয়েছে। চলুন সেসব কী কী জেনে নেওয়া যাক:
সব সময় নিজের কথা ভাবা
স্বার্থপর ব্যক্তিরা সবসময় নিজেকে বেশি প্রাধান্য দেন। এ ধরনের ব্যক্তি সব অবস্থায় নিজের ইচ্ছা, চাহিদা, প্রয়োজনকে আগে প্রাধান্য দেন। তারা নিজের ইচ্ছার বাইরে কোনোকিছু করতে চান না।
সহমর্মিতার অভাব
স্বার্থপর মানুষ অন্যের অনুভূতিগুলো বিবেচনা করেন না। কারো অসুবিধা, দুঃখ-কষ্ট, পারিবারিক সমস্যা দেখার সময় যেন তাদের হাতে একদমই নেই। তারা মানুষকে ভেতর থেকে ভালোবাসেন না। কেবল সামনাসামনি অভিনয় করেন।
ভাগাভাগি থেকে দূরে থাকেন
স্বার্থপর ব্যক্তিরা নিজের কোনো কিছু অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে চান না। তারা নিজের খাবার, পোশাক কিংবা অন্য কোনো সামগ্রীই অন্যের সঙ্গে শেয়ার করতে পছন্দ করে না।
অন্যের সফলতায় দুঃখ পান
স্বার্থপর মানুষ নিজেকে নিয়ে এতটা ব্যস্ত থাকেন, যে অন্যকে তিনি মূল্যায়ন করতে চান না। অন্যের সফলতা, অর্জনকে একবাক্যে ছোট করে দেন। সফল ব্যক্তিকে হেয় করতে দ্বিধা করেন না। এমন মানুষরা সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চান।
ছাড় দিতে জানেন না
জীবনে চলার পথের বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিতে হয়। মেনে ও মানিয়ে নিয়ে পথ চলতে হয়। তবে স্বার্থপর ব্যক্তিরা ছাড় দিতে চান না। তারা এটাকে হেরে যাওয়া মনে করেন। অথচ বিশেষজ্ঞরা মনে করেন, সম্পর্ক টিকিয়ে রাখার মেরুদণ্ড হলো ছাড় দেওয়া।
নিজেকে সবসময় বঞ্চিত ভাবেন
আশপাশে এমন কিছু লোক দেখবেন যারা সবসময় নিজেকে প্রতারিত ও বঞ্চিত ভাবেন। জীবনে যা কিছু হয়, সবকিছু তারা অধিকাংশ সময় মানতে পারেন না। বরং দায়িত্ব এড়াতে এবং অন্যের কাঁধে দোষ চাপাতে ব্যস্ত থাকেন।
সম্পর্কের সীমানা অতিক্রম করেন
যেকোনো সম্পর্কে আবেগীয় সীমানা থাকা দরকার। কী আর কতটুকু করা যাবে তার মাত্রা থাকা উচিত। আত্মকেন্দ্রিক ও স্বার্থপর মানুষ সেসব মাত্রা ছাড়িয়ে যান। নিজস্ব ভাবনার বাইরে কোনো কিছুই যেন তারা ভাবতে পারেন না।
এস