দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ দাঁতে ব্যথা কিংবা খুসখুসে কাশির দাপটে ঘুমাতে না পারলে সবার আগে মনে পরে লবঙ্গের কথা। তবে আয়ুর্বেদ বলছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও লবঙ্গ বেশ কার্যকরী। এতে রয়েছে ফাইবার, ভিটামিন কে, ম্যাঙ্গানিজের মতো খনিজ এবং বেশ কিছু অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ইনসুলিন হরমোনের ওপর পরোক্ষভাবে হলেও প্রভাব ফেলে। তবে একদিন খেয়েই যদি উপকার পাওয়ার আশা করেন, তাহলে মুশকিল।
এ ছাড়া লবঙ্গ খাওয়ার সঠিক পদ্ধতি জানতে হবে। চলুন জেনে নেওয়া যাক:
লবঙ্গ যেভাবে খাবেন
রাতে ঘুমনোর আগে এক গ্লাস পানিতে ৮ থেকে ১০টি লবঙ্গ ভিজিয়ে রাখুন। এরপর পরের দিন সকালে ছাঁকনি দিয়ে ছেঁকে খালি পেটে সেই পানি পান করুন। এই পানীয় টানা তিন মাস খেলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে।
শরীরের যেসব উপকার করে লবঙ্গ
১. মুখের দুর্গন্ধ তাড়ানোর একটি উপায় হলও লবঙ্গ। অনেক সময় দু'বেলা দাঁত ব্রাশ করলেও দুর্গন্ধ যেতে চায় না। ব্যাকটেরিয়ার কারণেই মূলত এমন হয়। তবে মুখে লবঙ্গ রাখলে সেই সমস্যা আর হবে না।
২. হজমের গোলমাল হলে সঙ্গে সঙ্গে ওষুধ খাবেন না। বরং, মুখে লবঙ্গ রাখুন। ফলে কয়েক মুহূর্তেই স্বস্তি মিলবে। শুধু হজমের সমস্যার সমাধানে নয়, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও লবঙ্গ দারুণ উপকারি । দিনে একটা লবঙ্গ মুখে রাখলেও উপকার পাবেন।
৩. লিভার সুস্থ রাখতেও লবঙ্গের জুড়ি মেলা ভার। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ লবঙ্গের গুণে ভালো থাকে লিভার। হজমের গোলমাল ঠেকাতে যেহেতু পারদর্শী লবঙ্গ, তাই লিভারের খেয়াল রাখতেও এর ওপর চোখ বন্ধ করে ভরসা রাখতে পারেন।
৪. লবঙ্গ পেশির ব্যথা তাড়াতে ওষুধের মতো কাজ করে। হাঁটুর ব্যথায় কাতর অনেকেই। বসলে উঠতে পারেন না, আবার উঠলে বসা যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। যারা এমন সমস্যায় ভুগছেন। তারা কিন্তু লবঙ্গ মুখে রাখলে অনেকটাই স্বস্তি পাবেন।
৫. শরীরের সামগ্রিক সুস্থতা রক্ষায় লবঙ্গ কার্যকর। ভেতর থেকে ফিট থাকতে বেশ বেশ উপকারি। সারাদিনে যদি একটা লবঙ্গও চিবোতে থাকেন, তাহলেও অনেক সুফল পাবেন।
এস