দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনেকের কাছে পছন্দের পানীয়’র মধ্যে কফি অন্যতম। আবার কেউ কেউ দিনে আট-দশ কাপ পান করে ফেলেন। এটি শরীরের এনার্জি বজায় রাখা ও স্মৃতিশক্তি বৃদ্ধির পাশাপাশি ঘুম কাটাতেও সাহায্য করে। তবে আমাদের দৈনন্দিন জীবনে এর বিপরীত প্রভাবও রয়েছে। কফিতে উপস্থিত ক্যাফেইন শরীরে একাধিক সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে কি পরিমাণ এবং দিনের কোন সময় কফি পান করা উচিৎ সে বিষয়ে জানতে হবে। বিশেষজ্ঞদের মতে, কফি পানেরও উপযুক্ত সময় আছে।
মার্কিন স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইট হেলথলাইনের প্রতিবেদনে কফি পানের সময় নিয়ে কথা বলেছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, কফি আমাদের শরীর চাঙা করে। সন্ধ্যার পর আমরা সাধারণত তেমন কোনো কায়িক শ্রম বা ভারী কাজ করি না। তাই কফি পানের ফলে তৈরি হওয়া বাড়তি শক্তি ব্যয় হয় না। আর বাড়তি এই শক্তি যদি কোনো কাজে ব্যয় না করা হয়, তবে শরীরে তৈরি হয় অস্থিরতা। রাতে ঘুম আসতে দেরি হয়। তাই সূর্য ডোবার পর কফির কাপে চুমুক দেয়া থেকে বিরত থাকুন।
আমাদের দেহের অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কর্টিসল নামের এক হরমোন নিঃসরণ হয়। যা শারীরবৃত্তীয় কিছু কাজ নিয়ন্ত্রণ করে থাকে। যেমন বিপাক, রোগ প্রতিরোধ ব্যবস্থা, মানসিক চাপ ইত্যাদি। এটি মানসিক চাপ নিয়ন্ত্রণ করে বলে এই হরমোনকে ‘স্ট্রেস হরমোন’ও বলে। সকালে ঘুম থেকে ওঠার পর কর্টিসল প্রাকৃতিকভাবে আপনাকে চাঙা রাখে। তাই সকালে কফির কাপে চুমুক দিলে তেমন কোনো উপকার পাওয়া যায় না।
দুপুরের খাবারের পর শরীরে অলসতা লাগে। এ সময় একটু কোল্ড কফি খেলে শরীরের ক্লান্তি দূর হয়। দুপুরের পর আধা কাপ কফি বাড়তি শক্তি যোগাবে। তবে যদি পূর্ণ এক কাপ বা তারও বেশি কফি খান এ সময়, তাহলে আবার রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। তাই আধা কাপ কফি পানের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অনেকে এক মগ কফি নিয়ে বসেন। এই অভ্যাস থাকলে পরিবর্তন করুন। বিকেলে কিংবা সন্ধ্যায় কফি পান করলে রাতে সহজে ঘুম আসবে না। যার নেতিবাচক প্রভাব পরদিন কর্মক্ষেত্রে আপনার কাজের ওপর পড়বে।
অনেকে রাতের শিফটে কাজ করেন বা ভিন্ন দেশের সময়ের সঙ্গে মিলিয়ে অনলাইনভিত্তিক কাজ করেন। ফলে রাত জেগে কাজ করতে হয়। সে ক্ষেত্রে আপনি সন্ধ্যায় বা রাতে কাজে বসার আগে এক কাপ কফি পান করতে পারেন। এতে আপনি সারা রাত জেগে থাকার ‘এনার্জি’ পাবেন।
এস