দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অকালে চুল পড়ে গেলে অনেকেই তা প্রতিস্থাপনের ঝুঁকি নিতে চান না। কারণ পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থাকে। কাজেই সহজ সমাধান হলো পরচুলা বা উইগ। টাক ঢাকতে এর ব্যবহার করেন কেউ কেউ। তাছাড়া নারীরাও সৌন্দর্য বৃদ্ধির জন্য আসল চুলের উপরে পরচুলা পরিধান করেন। কিন্তু এটি ব্যবহার করা কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা।
নাইজিরিয়ায় কয়েকটি নামি ব্র্যান্ডের পরচুলায় ক্ষতিকর কীটনাশক পাওয়া গেছে। শুধু তাই নয়, নকল চুল পরীক্ষা করে এমন সব রাসায়নিক ও ভারী ধাতু পাওয়া গেছে, যা ক্যানসারের মতো মরণ ব্যাধির কারণও হতে পারে।
নাইজেরিয়া ছাড়াও চিন, আমেরিকা, ঘানায় তৈরি কয়েকটি নামকরা প্রসাধনী ব্র্যান্ডের পরচুলা পরীক্ষার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অনেক নারী ও পুরুষই মাথার ত্বকে অ্যালার্জি, বিভিন্ন রকম সংক্রমণ নিয়ে চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছেন। তারা জানিয়েছেন, পরচুলা ব্যবহারের পরই তাদের শরীরে নানা সমস্যা দেখা দিয়েছে। তারপরেই পরীক্ষাগারে সেগুলো পরীক্ষা করে চমকে গিয়েছেন গবেষকেরা।
নাইজেরিয়ার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, নকল চুল তৈরি হয় প্লাস্টিক থেকে। সেই সব আদতে জৈব প্লাস্টিক নয়। নকল চুলের স্থায়িত্ব বাড়াতে পলিভিনাইল ক্লোরাইড ব্যবহার করা হয়। সেই প্লাস্টিক আবার যায় বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে । ফলে যে পরচুলা তৈরি হয়, তাতে প্রচুর পরিমাণে রাসায়নিক, ভারী ধাতু থেকে যায়। এ ছাড়া নাইজেরিয়ার ‘ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’র কর্মকর্তারা দেখেছেন, কয়েকটি ব্র্যান্ডের পরচুলায় ক্যাডমিয়াম, লেড, ক্রোমিয়াম, নিকেলের মতো ভারী ধাতু রয়েছে। তাছাড়াও ১১ রকম কীটনাশক পাওয়া গেছে। যা মানুষের জন্য এক প্রকার বিষ।
পরচুলায় এত পরিমাণ লেড, ক্যাডমিয়াম রয়েছে, যা শরীরে গেলে কিডনি ক্ষতি করে। পাশাপাশি লিভার ও ফুসফুসেরও ক্ষতি করে এগুলো। প্রভাব পড়ে স্নায়ুতন্ত্রেও। ত্বকের র্যাশ, অ্যালার্জি এমনকি ক্যানসারও হতে পারে। এতে নাইট্রেট থেকে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যানসার হতে পারে। ঝুঁকি রয়েছে রক্তের ক্যানসারের।
অনেক নারী ফ্যাশনের জন্য বিভিন্ন রঙের পরচুলা মাথায় পরেন। দীর্ঘ দিন ধরে এ ধরনের নকল চুল ব্যবহার করলে শারীরিক ক্ষতির আশঙ্কা থাকে। কারণ নকল চুলের রাসায়নিক মাথার স্নায়ুগুলোতে প্রভাব ফেলে। ফলে শুধু শারীরিক নয়, দেখা দিতে পারে জটিল মানসিকব্যধিও।
এস