দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে লক্ষ্মীপুরে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমাভা (এইচপিভি) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জে পি দেওয়ান, সিভিল সার্জন আহমেদ কবির, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান।
প্রসঙ্গত, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে লক্ষ্মীপুরে বিনামূল্যে ১ লাখ ১২ হাজার কিশোরীকে এইপিভি টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। স্কুল পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা বিনামূল্যে পাবে এই টিকা। এক ডোজের টিকার ক্যাম্পেইন চলবে ১৮ দিন।
আরএ