দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর সদরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করছেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল।
এর আগে সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়ন ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন থেকে দুই শিশুকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়।
মারা যাওয়া শিশুরা হলেন- দক্ষিণ হামছাদি ইউনিয়নের হোসেন আহম্মেদর ৮ বছরের শিশুকন্যা হাফসা আক্তার ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামের সুমনের দুই বছরের ছোট্ট সোহাগ।
স্বজনরা জানান, পরিবারের সকলের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আদুর সালাম সৌরভ বলেন, দুই শিশুকে আমরা মৃত পেয়েছি। পরিবার তাদের জিম্মায় লাশ বাড়িতে নিয়ে গেছে।
আরএ