দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে আল মদিনা নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই আবুল কালাম নামের একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার (১১ ডিসেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রীণ লীফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় থাকা আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত কালাম পেশায় রং মিস্ত্রি। সে পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন- জেলার সাহাপুর গ্রামের বাসিন্দা নাইম (২৪) ও নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০)। আরেকজন আহতের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ভোর রাত ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি রুটে চলাচলকারী আল মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গ্রীণ লীফ গ্যাস স্টেশনে আসে। ফিলিং স্টেশন থেকে বাসের সিলিন্ডারে গ্যাস দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত ৩ জন। এসময় ঘটনাস্থলে মানুষ দিগ্বিদিক ছুটাছুটি করে। পরে খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানায়, আল মদিনা নামের ওই বাসটি শহরের ঝুমুর এলাকায় রংএর কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে। এসময় রংমিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে বাসের সাথে আসে। সেখানেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে হয়ে মারা যান আবুল কালাম।
স্থানীয়রা বলছেন, শীতের রাত হওয়ায় গাড়ির চাপ ফিলিং স্টেশনে ছিল না। তা না হলে, এই ঘটনায় অনেক লোক হতাহত হতো।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন জানান, ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
আরএ