দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোরবানির ঈদ মানেই নানা পদের গরুর মাংস রান্নার আয়োজন। সকাল, দুপুর কিংবা রাত- সব বেলাতেই এর কোন না কোন পদ থাকেই। কিন্তু চিরাচরিত রান্না খেতে খেতে একঘেয়ে লেগে যায় অনেকের। তাই অনেকে খাবারের তালিকায় ভিন্ন কিছু যোগ করতে চান। তবে রান্না করতে চাইলেও রেসিপি না জানার কারণে মজাদার খাবার খাওয়া থেকে বঞ্চিত হন। তাই আজকের প্রতিবেদনে থাকছে গরুর মাংসের মজাদার ৩ রেসিপি। চলুন সেগুলো রান্নার পদ্ধতি জেনে নেওয়া যাক:

উপকরণ
হাড় ছাড়া গরুর মাংস ২৫০ গ্রাম (কিউব করে নেওয়া), আদা রসুন বাটা এক টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুড়া হাফ চা চামচ, গরম মসলা গুড়া এক চা চামচ, সয়া সস এক টেবিল চামচ, টমেটো সস এক টেবিল চামচ, চিলি সস এক চা চামচ, গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, বড় সাইজের দুটি পেঁয়াজ কিউব করা, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, কাঠি চারটি।
প্রস্তুত প্রণালি
প্রথমে মাংসের ছোট টুকরোগুলো থেঁতলে নিতে হবে। তারপর সব উপকরণ দিয়ে মেখে রাখতে হবে এক ঘণ্টা। এরপর থেঁতলে নেওয়া মাংস ও পেঁয়াজ কাঠিতে গেঁথে তারপরে কড়াইয়ে তেল দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অল্প আঁচে ভাজতে হবে। ভাঁজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
উপকরণ
গরুর মাংস ১কেজি, পেঁয়াজ বাটা ২টেবিল চামচ, টকদই ২টেবিল চামচ, আদা রসুন বাটা ৩টেবিল চামচ, ধনিয়া বাটা হাফ চা চামচ, জিরা বাটা এক চা চামচ, পেঁয়াজ বেরেস্তা তিন টেবিল চামচ, মরিচ বাটা ২ চা চামচ, হলুদ বাটা ২ চা চামচ, বড় এলাচ একটি, দারুচিনি এলাচ লবঙ্গ ৬/৭টি, তেজপাতা দুটি, টমেটো সস ২ চা চামচ, চিনি সামান্য, তেল হাফ কাপ, কাঁচা মরিচ ৫/৬টি, পানি প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমেই হাড়সহ গরুর মাংস পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে আস্ত গরম মসলা, বাটা সব মসলাগুলো দিয়ে কষিয়ে নিন। এরপর লবণ ও টকদই দিয়ে দিন। এবার এর মধ্যে গরুর মাংস দিয়ে নেড়েচেড়ে ঢেকে ভালোভাবে কষাতে হবে। মাংস কষানো হলে পানি দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপর পানি শুকিয়ে এলে সস দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। সবশেষে হালকা চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন বাটা মসলার বিফ কষা।

উপকরণ
গরুর মাংস ৩০০ গ্রাম জুলিয়ান কাট করা, আদা রসুন বাটা এক চা চামচ, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, সয়া সস এক চা চামচ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, শসা জুলিয়ান কাট এক কাপ, কাঁচামরিচ চার থেকে পাঁচটি, লবণ স্বাদমতো, অলিভ অয়েল ২ চামচ, ওয়েস্টার সস হাফ চা চামচ, লেবুর রস এক টেবিল চামচ,পানি দুই কাপ।
প্রস্তুত প্রণালি
প্রথমেই মাংসের সঙ্গে বাটা মসলা, লবণ, গোলমরিচ গুঁড়া ও পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করতে হবে। তারপর পানি শুকিয়ে এলে নেড়েচেড়ে চুলা অফ করে দিন। এবার আগে থেকে কেটে রাখা সবজিগুলো ও বাকি সব উপকরণ একত্রে মিশিয়ে মাংস ও অলিভ অয়েল দিয়ে মিক্স করে পরিবেশন করুন।
এস