দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুরো পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক...সবাই বলে করছ ভুল আর তোরা বলিস ঠিক...তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি...বন্ধু.... বোঝে আমাকে,...বন্ধু আছে... আর কি লাগে?
বন্ধুত্ব একটি শব্দ বা বাক্য নয়। এটি একটি প্রমিস, যে আমি সব সময় তোমার পাশে থাকব। আরো ভালো করে বললে, বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, সততা, সুখ-দুঃখ, হাসি-উল্লাস এমন সব শব্দকে যে একটি মাত্র শব্দ দিয়ে প্রকাশ করা যেতে পারে, তা হলো—বন্ধুত্ব। প্রকৃত অর্থে বন্ধু ছাড়া আমরা অচল। আমাদের জীবনে বন্ধু তো অনেক থাকে তবে ঘনিষ্ঠ বন্ধু কিন্তু একজনই থাকে।
ইংরেজ সাহিত্যিক স্যামুয়েল টেইলর কোলরিজ বন্ধুত্বকে বলেছেন, শেল্টারিং ট্রি বা আশ্রয়দাতা বৃক্ষ। অবশ্য সব বন্ধুত্বের ক্ষেত্রে এসব বক্তব্য খাটে না। গোটা জীবনজুড়ে হাজার হাজার বন্ধু হয়। জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যায় কজন! সত্যিকারের বন্ধু, প্রিয় বন্ধু, পরম বন্ধু, ইংরেজিতে যাকে বলে ‘বেস্ট ফ্রেন্ড’ হয় হাতে গোনা।
গবেষণা বলছে, প্রতি ১২ জনে একজন হয় আজীবনের পরম বন্ধু। আবার একই সময়ে মানুষের দুইয়ের অধিক ‘বেস্ট ফ্রেন্ড’ থাকে না। ঠিক যেন প্রেমের মতোই ব্যাপার। একসঙ্গে যেমন একাধিক প্রেম চলে না, তেমনই দুইয়ের অধিক ঘনিষ্ঠ বন্ধুও হয় না।
আজ ৮ জুন, বেস্ট ফ্রেন্ড ডে বা ঘনিষ্ঠ বন্ধু দিবস। ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে ১৯৩৫ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস দিনটি চালু করে। এর পর থেকে সে দেশে প্রতিবছর এটি পালিত হচ্ছে।
চাইলে আপনিও দিবসটি পালন করতে পারেন। বন্ধুকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া, সিনেমা দেখা বা সারপ্রাইজ পার্টির আয়োজন করা যেতে পারে। বন্ধুকে তার প্রিয় কিছু উপহারও দিতে পারেন। বন্ধুকে কখনো বলা হয়নি, এমন না বলা জমিয়ে রাখা সব কথা সাজিয়ে চিঠি লিখতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুকে নিয়ে আবেগঘন, মজাদার কিংবা স্মৃতিময় ছবি, লেখা বা ভিডিও শেয়ার করতে পারেন। এতে আপনার বন্ধু নিজেকে স্পেশাল অনুভব করবে।
এস