দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল বলেছেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশে ভয়ের সংস্কৃতি চালু করেছিল। দুর্নীতি ও লুটপাট করে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে বাগেরহাট পৌর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে আওয়ামী লীগ গুম ও খুনের রাজনীতি চালু করে। রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি জুলুম-নির্যাতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। ফ্যাসিস্টদের সকল অপচেষ্টা আল্লাহ নস্যাৎ করেছেন। যে কারণে ফ্যাসিবাদী হাসিনা তার সদল-বলে পালিয়ে গেছে। ফ্যাসিবাদী সরকার পালিয়ে গেলেও তার দোসরদের ষড়যন্ত্র এখনও বন্ধ হয় নাই। সকল ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, জনগণ একটি আদর্শ ও কল্যাণ রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে দেখতে চায়। সেই কল্যাণ রাষ্ট্র গঠনে জনগণ দেশের সবচেয়ে মজলুম ও পরীক্ষিত রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নেতৃত্বের সরকার দেখতে চায়। জনগণ বিশ্বাস করে জামায়াতের নেতাকর্মীরা দুর্নীতিমুক্ত। আগামী জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় জামাতকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বাগেরহাট পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা শামীম আহসানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।
কর্মী সমাবেশে বাগেরহাট পৌর জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আরএ