দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদ মানেই যেন মিষ্টান্নের সমারোহ। সেমাই, পায়েস থেকে শুরু করে হরেক রকম পদ তৈরি করা হয়। এবার চাইলে ছানার পায়েস তৈরি করতে পারন। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। অতিথি শুরু করে পরিবারের সদস্যরা বেশ খুশি হয়ে যাবে এ মজার পায়েসের স্বাদ পেলে। জেনে নিন রেসিপি-
১. ছানা আধা লিটার দুধের/ ১ কাপ পরিমাণ ২. ঘি ২ টেবিল চামচ ৩. তরল দুধ ১ লিটার ৪. এলাচ ২-৩টি ৫. দারুচিনি ২ টুকরো ৬. লবণ খুব সামান্য ৭. চিনি পৌনে ১ কাপ ৮. পোলাও চাল আধা কাপ
প্রথমে ভিজিয়ে রাখা পোলাওর চাল ২ ঘণ্টা পর পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে আধভাঙা করে নিতে হবে। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে ঘি দিতে হবে।
ঘি গরম হলে ছানা দিয়ে নাড়তে হবে। অল্প সময় ২-৩ মিনিট ছানা নেড়ে ভেজে নামিয়ে নিতে হবে। ছানা এভাবে হালকা ভেজে নিলে ছানার মধ্যে যে কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না, আবার ছানাতে ঘি এর ঘ্রাণ আসবে।
এবার দুধ জ্বাল দিতে হবে। দুধের সঙ্গে দিয়ে দিতে হবে এলাচ ও দারুচিনি। দুধ কয়েকবার ফুটে উঠলেই দিয়ে দিতে হবে আধভাঙা করে রাখা চালের গুঁড়া ও সামান্য লবণ।
অল্প সময় জ্বাল করার পরই চাল সেদ্ধ হয়ে যাবে ও দুধ ঘন হয়ে আসবে, তখনই এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা ছানা ও চিনি।
নাড়তে হবে যাতে প্যানের নিচে লেগে না যায়। কিছু সময় জ্বাল হওয়ার পরই পায়েস যখন ঘন হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে।
এরপর সার্ভিং ডিশে ঢেলে উপরে বাদাম কুচি ও কিসমিস ছিটিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ছানার পায়েস।