দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-৬ আসনের নৌকার প্রার্থী সাঈদ খোকন বলেছেন, টোকিও বা সিঙ্গাপুরও এক সময় ঘনবসতিপূর্ণ ছিল। প্ল্যান করে এটাকে উন্নয়ন করা হয়েছে। আমরাও এ রকম একটা স্বপ্ন নিয়ে কাজ করছি।
শুক্রবার (২২ ডিসেম্বর) পুরান ঢাকার নাসির উদ্দিন সরদার লেনের বায়তুল ইজ্জত জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগ করার সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, জনগণ নির্বাচিত করলে আমি পুরান ঢাকাকে নতুনভাবে গড়ার জন্য কাজ করব। এটা অনেক বড় একটা উদ্যোগ হবে। টোকিও বা সিঙ্গাপুর সিটি এক সময় পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ছিল। প্ল্যান করে এটাকে উন্নয়ন করা হয়েছে। আমরাও এ রকম একটা স্বপ্ন নিয়ে কাজ করছি। আমি নির্বাচিত হতে পারলে নেত্রীর নির্দেশনায় পুরান ঢাকাকে রি-ডেভেলপমেন্টের উদ্যোগ নেব।
তিনি বলেন, আমি পুরান ঢাকার সন্তান, এটাই আমার বড় পরিচয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র থাকা অবস্থায় এবং এরপরও আমি যে কাজ করেছি তাতে বিশ্বাস করি এই এলাকার মানুষ ভালোবাসার উপহার স্বরূপ আমাকে ভোট দেবে। আমি বিশ্বাস করি অন্যান্য আসন থেকে এখানে ভোটার উপস্থিতি বেশি হবে। এই এলাকার ভোটারদের কেউ আটকাতে পারবে না।
এও