দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্মার্ট নৌকার সঙ্গী হতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। শুক্রবার (৮ ডিসেম্বর) পুরান ঢাকার নর্থ সাউথ রোডের সুরিটোলায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাঈদ খোকন বলেন, আমি সব সময় জনগণ, দলের তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করি। আগামীতেও তা করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে সব সময় আপনাদের সন্তান-ভাই হিসেবে সঙ্গে পাবেন। ক্ষমতায় থাকি বা না থাকি, সব সময় আপনাদের পাশে থাকব।
সভায় ঢাকা-৬ আসনের এমপি ও আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশীদের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ১০ বছর এ আসনে বাইরের মানুষ দিয়ে দেখেছি। বাইরের মানুষ দিয়ে সব হয় না। তিনি এলাকাবাসী ও তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকে মূল্যায়ন করেননি। এবার ঢাকা-৬ আসনের জনগণ স্মার্ট নৌকার সঙ্গী হতে চায়। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকা-৬ আসনে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
সাবেক এই মেয়র বলেন, আমার প্রয়াত পিতা মোহাম্মদ হানিফ ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন। ২০১৫ সালে আমাকেও প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। তখন আপনারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন। মেয়র হিসেবে দীর্ঘ পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। আমার সাধ্যমতো কাজ করেছি। চেষ্টার কোনো কমতি ছিল না, সুখে-দুঃখে আমি আপনাদের পাশে ছিলাম।
আরএ