দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় পার্টির কো–চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
এ সময় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কাজী ফিরোজ রশীদের ধানমন্ডিস্থ বাসায় যান সাঈদ খোকন।
এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী ফিরোজ রশীদ বলেন, ঢাকা-৬ আসনে সাঈদ খোকন যখন মনোনয়ন ফরম জমা দিয়েছেন, তখনই তার বিজয় সুনিশ্চিত হয়ে গেছে। সে পুরান ঢাকার সন্তান। এ এলাকার সবাই তার বাবার আপনজন।
তিনি আরও বলেন, এখন শুধু ৭ জানুয়ারি ভোটের দিনের অপেক্ষা। সে আমার নির্বাচনের সময় (২০১৮) সর্বাত্মকভাবে পাশে ছিল। আমিও মাঠ পর্যায়ের আমাদের জাতীয় পার্টির সব নেতাকর্মী নিয়ে তার পাশে থাকব।
অন্যদিকে সাঈদ খোকন বলেন, আমরা এক সঙ্গে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আজ চাচার কাছে এসেছি দোয়া নিতে। চাচা আমাদের পাশে থাকবেন সেই আশা করি। আমাদের সম্পর্কটা এতই গভীর ছিল যে নির্বাচনে প্রতিপক্ষ হব তা কখনো ভাবিনি। আমরা এক সঙ্গে আছি, থাকব।
প্রসঙ্গত, কাজী ফিরোজ রশীদ ঢাকা-৬ আসনের বর্তমান সংসদ সদস্য। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই আসনে জাতীয় পার্টির প্রার্থী হয়েছিলেন।
কিন্তু আওয়ামী লীগ মোহাম্মদ সাঈদ খোকনকে মনোনয়ন দেওয়ায় গতকাল রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন কাজী ফিরোজ রশীদ।
ডিপি/