দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রেমের অন্যতম বৈশিষ্ট্য হলো উল্টো স্বভাবের মানুষটাকে খুব করে চাওয়া। তাকে নিজের মতো করে সাজানোর চেষ্টা করা। আমাদের চারপাশে এরকম অনেকই আছে যারা তার থেকে বিপরীত চরিত্রের মানুষকে ভালোবাসতে পছন্দ করে। তাই এমন উদাহরণ খুঁজে পেতে খুব একটা কষ্ট করতে হয় না।
প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ বলেছিলেন, এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। হয়তো আপনিও এই তালিকাতেই পড়েন। যদি তাই হয় তাহলে ভালোবাসার সম্পর্কটিকে বাঁচিয়ে রাখতে হলে কিছু বিষয় মেনে চলতে হবে।
যেভাবে সামলাবেন-
বিশ্বাস রাখুন
সঙ্গীর ওপর বিশ্বাস রাখুন। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যেকোনো সম্পর্কের ক্ষেত্রে এই বাক্যটি গুরুত্বপূর্ণ। একটু বিশ্বাস করে সঙ্গীকে ছাড়তে শিখুন, লাভ আপনারই হবে।
নিজের মতো থাকতে দিন
সম্পর্কে একটু দূরত্বের প্রয়োজন। খুব কাছাকাছি চলে এলে দৃষ্টি ঝাপসা হয়ে যাবে। আর তাতে সম্পর্ক তিক্ত হতে শুরু করে। উল্টো দিকের মানুষটাকে একটু নিজের মতো থাকতে দেওয়া উচিত। এতে পারস্পরিক সম্মান বজায় থাকে।
মিল খুঁজুন
বিপরীত মেরুর মানুষদের মাঝেও কিছু না কিছু মিল থাকে। সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। একান্তই যদি না থাকে তাহলে নতুন করে তৈরি করুন।
নতুনত্বে ভয় পাবেন না
জীবন যেমন পরিবর্তনশীল ঠিক তেমনি ভালোবাসা বা ভালোবাসার মানুষের মধ্যেও পরিবর্তন ঘটে। আর সেটি যদি হয় ভালোবাসার জন্য তাহলে সেটা আপন করে নিতেতো কোনো সমস্যা নেই! তাই নতুনত্বকে ভয় পাবেন না। বরং তাকে মুক্ত মনে আলিঙ্গন করুন।
দ্রুত প্রতিক্রিয়া দেখাবেন না
সঙ্গীর কোনো কাজে আপনার রাগ বা অভিমান হয়ে থাকলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। এতে সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। আর এটি সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। প্রয়োজনে একটু আলাদা জায়গায় চলে যান। নিজের আবেগকে শান্ত হতে দিন।
পাশে থাকুন
হতেই পারে, আপনি যেটা করতে পছন্দ করেন না, তা আপনার সঙ্গীর পছন্দ। ইচ্ছে না থাকলেও তাকে সঙ্গ দিন। একান্ত দেখতে ইচ্ছে না করলেও তার পাশে বসে নিজের পছন্দমতো অন্যকোনো কাজে মন দিতে পারেন। এতে করে অন্তত পাশাপাশি থাকা হবে!
এস/জেডএ