দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় হয়ে গেল শাস্ত্রীয় সঙ্গীতের আসর। প্রয়াত সুরসাধক মোমিনুল হক ভুটি স্মরণে এই আসরের আয়োজন করা হয়। স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ শহরের কেডি সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এই সঙ্গীত আয়োজন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় শাস্ত্রীয় সঙ্গীতের এই আসরে স্বাগত কথন ও উদ্বোধনী পর্বে একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী ও সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ বক্তব্য রাখেন। পরে প্রয়াত সুরসাধক ও ভাষাসংগ্রামী মোমিনুল হক ভুটির জীবনী পাঠ করেন একুশে পরিষদের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রণজিৎ কুমার পাল।
সঙ্গীতশিল্পী বিপুল কুমারের অনুষ্ঠান পরিকল্পনা ও নির্দেশনা এবং আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাগাশ্রয়ী খেয়াল ও গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী যতন কুমার পাল, আলমগীর পারভেজ সুমন, অর্চনা প্রামাণিক ও বিপুল কুমার। বাঁশিতে রাগ তোলেন শরৎ কুমার পাল। একক তবলা লহরা পরিবেশন করেন শিল্পী যতন কুমার পাল।
এছাড়াও সঙ্গীতশিল্পী স্বাগতা, ওম, পুনম, সুদর্শনা, তনুশ্রী, দীপিকা, বিভোর, লাবণ্য, শ্রীপর্ণা ও পূজার সমবেত কণ্ঠে ইয়ামন রাগে খেয়াল পরিবেশন করে মন্ত্রমুগ্ধ করে তোলের দর্শক-শ্রোতাদের। যন্ত্রসঙ্গীতে ছিলেন রণজিৎ কুমার পাল, বিপুল কুমার ও উত্তম কুমার হালদার।
জেবি