দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশনে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে খানখানাপুর রেলস্টেশনে মধুমতি এক্সপ্রেস ট্রেন ১০ মিনিট থামিয়ে রাখেন এলাকাবাসী।
শুক্রবার ( ৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী খানখানাপুর রেলস্টেশনে এলাকাবাসী কর্মসূচি পালন করে।
ঢাকাস্থ খানখানাপুর সমিতির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের উপস্থাপনায় মানববন্ধনে বক্তব্য দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সাধারণ সম্পাদক ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম লাল, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ফরহাদ হোসেন নান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, খানখানাপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নব কুমার দত্ত, খানখানাপুর বাজার ব্যবসায়ী সমিতির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান ফারুক প্রমুখ। বক্তরা বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেন প্রতিদিন সকাল ৬টা ৪০ মিনিটে ছেড়ে ঈশ্বরদী জংশন, পাকশী, ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ জংশন, কুষ্টিয়া কোর্ট, কুমারখালি, খোকশা, পাংশা, কালুখালী জংশন, রাজবাড়ী হয়ে বেলা ১১টা ১০ মিনিটে পাঁচুরিয়া জংশন যাত্রাবিরতি দিয়ে খানখানাপুর হয়ে ঢাকা গমন করে। কিন্তু খানখানাপুরের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করে না। ফলে প্রতিদিন মানুষের নানাবিধ ভোগান্তি সহ্য করে ঢাকা যেতে হয়।
জেবি