দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে আমরা বাজার থেকে টুথপেস্ট কিনে থাকি। দীর্ঘ দিন ধরে রাসায়নিক যুক্ত এই পেস্ট ব্যবহারে শুধু যে মাড়ির ক্ষতি হয়, তা নয়। মুখের ঘা, এমনকি ক্যানসারের মতো অসুখের কারণও হতে পারে। তাই বাজারের টুথপেস্ট থেকে ঘরে বানানো টুথপেস্ট ব্যবহার করতে পারেন। ঘরোয়া কিছু উপাদান দিয়ে বাড়িতেই টুথ পেস্ট বানানো যায়। কীভাবে বানাবেন রইল সেই পদ্ধতি।
টুথ পেস্ট বানাতে যা লাগবে-
উপকরণ
১) বেকিং সোডা: ৪ টেবিল চামচ
২) নারকেল তেল: ২ টেবিল চামচ
৩) পেপারমিন্ট অয়েল: ১০ থেকে ১৫ ফোঁটা
৪) লবন: এক চিমটে
যেভাবে বানাবেন-
১) প্রথমে ছোট একটি বাটিতে বেকিং সোডা এবং লবন ভাল করে মিশিয়ে নিন।
২) এ বার মিশিয়ে নিন নারকেল তেল।
৩) ভাল করে মেশানো হয়ে গেলে পেপারমিন্ট অয়েল মিশিয়ে নিন কয়েক ফোঁটা।
৪) পেস্টের মতো ঘনত্ব না হলে আরও একটু বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন।
৫) এ বার তা কাচের শিশিতে ভরে রেখে ফ্রিজে রেখে দিন। দিনে দু’বার এই মিশ্রণ দিয়ে দাঁত মাজার অভ্যাস করুন।
এফএইচ