দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর বাড্ডা থানার সুমন সিকদার হত্যা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির আট দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ আবেদন করা হয়।
এর আগে, বুধবার (২৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশান-১ থেকে টিপু মুনশিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি স্মরণীতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ৭ জানুয়ারি ২০১৯ সাল থেকে টিপু মুনশি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে ২০২৪ সালে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি তিনি।
অ