দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিভিল এভিয়েশনের সাবেক সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও তার স্ত্রী মাসুদা ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
রোববার (২৪ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন। আসামিদের নামে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা, ২৬(২) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মাসুদা ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক থেকে তার নামে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি হয়। এর পরিপ্রেক্ষিতে আসামি মাসুদা ইসলাম ২০১৭ সালের জানুয়ারি মাসে সম্পদ বিবরণী দাখিল করেন। যেখানে তিনি ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সম্পদ বিবরণী বিশ্লেষণ করে দেখা যায় আসামি মাসুদা ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত অর্জন করেছেন।
এতে আরও বলা হয়, আসামি মাসুদা ইসলাম গৃহিণী। তার নামে আলাদা আয়কর নথি থাকলেও তিনি স্বামীর আয়ের ওপর নির্ভরশীল। অর্থাৎ আসামি মাসুদা ইসলাম তার স্বামী মো. নজরুল ইসলামের সহায়তায় অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতাদানের অসৎ উদ্দেশ্যে নিজ নামে জ্ঞাত আয়-বহির্ভূত টাকার সম্পদ অর্জন করে তা ভোগ দখল করেছেন।
এও