• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

‘দুদকের তদন্ত হবে এক্সরে রিপোর্টের মতো’

নিজস্ব প্রতিবেদক
  ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদকের) কমিশনার মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী বলেছেন, ‘দলমত দেখে বিবেচনা না করে, সততার সাথে দৃশ্যমান প্রমাণ নিয়ে কাজ করবে দুদক। আমরা চেষ্টা করব তদন্ত যাতে এক্সরে রিপোর্টের মতো হয়। চিকিৎসকরা যেমন এক্সরে রিপোর্ট বা আলট্রাসোনো রিপোর্ট দেখে বলতে পারে কোথায় সমস্যা আছে তেমনি সমাজে থাকা বিভিন্ন অনিয়ম-দুর্নীতির রোগকে দেখার জন্য দুদক আছে।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা শহরের লন্ডন স্কুলের অডিটোরিয়ামে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই সংবর্ধনার আয়োজন করে।

এসময় তিনি আরও বলেন, ‘দুদকের কর্মীরা যেমন দক্ষ, তাদের তদন্ত রিপোর্টে তা দৃশ্যমান থাকবে। তখনি কেবল বিচারকরা ভালো বিচার করতে পারবে। বর্তমান কমিশনের সবাই অনেক সাহসী। আশা করি, তাদের সাথে আমার সাহসের যে কমতি রয়েছে তা ইনশাআল্লাহ একসাথে হয়ে সাহসের পরিপূর্ণতা পাবে। একা আমি দুর্বল, কিন্তু তিনজন একসাথে হলে আর দুর্বল থাকবো না।

আরও পড়ুন

জব্দ করা হলো বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ

চোখের জলে অকুতোভয় বীরকে বিদায় দিলো ফায়ার সার্ভিস

দুদক কমিশনার বলেন, অত্যন্ত বেদনার সাথে বলছি যখন কমিশনের দিকে আঙুল উঠে, তখন কার কাছে মানুষ আস্থা পাবে, কাকে ভরসা করবে? পূর্ববর্তী কমিশনের বিরুদ্ধে আঙুল উঠেছে। সকলের নিকট দোয়া চাচ্ছি, আপনাদের সন্তানকে দোয়া করবেন, যেন এমন কোনো কাজ আমাদের দ্বারা না হয়, যাতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে না হয়। আমাদের কাজ বিচার করা নয়, আমাদের কাজ যারা আইনকে লঙ্ঘন করছে, নীতির বিপরীতে দুর্নীতি করেছে, যারা সরকারি আইন ও নিয়মের লঙ্ঘন করেছে, নৈতিক স্খলন করেছে, তাদেরকে চিহ্নিত করা। তাদেরকে বিচারের জন্য তদন্ত ও অনুসন্ধান করে বিচারে সোপর্দ করা। বিচার করবে মাননীয় বিচারকগণ। আমি বিচারক ছিলাম। তাই বলতে পারি, বাংলাদেশের বিচার ব্যবস্থা আস্থা রাখার মতো। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশনের এই মুহুর্তে অনেক সীমাবদ্ধতা রয়েছে। ২১০০ জনবলের মধ্যে দুদক প্রায় ১১০০ জনবল নিয়ে কাজ করছে। অর্ধেক জনবল নিয়ে কাজ করলে যা হয়, তারপরেও ১১০০ জন চেষ্টা করছে পরিস্থিতি অনুযায়ী কাজ করছে। নিজেদের মধ্যে গলদ থাকে তাহলে সংযত হয়ে যান। কারণ বর্তমান কমিশন নিজেদের বিরুদ্ধেও সিন্ধান্ত গ্রহণ করতে কুন্ঠাবোধ করবে না। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ ড. এমরান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন, জাতীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী।

জেলা শাখার নির্বাহী সদস্য ড. শরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল ওদুদ, শিবগঞ্জ পৌর শাখার সভাপতি অধ্যক্ষ জোবদুল হক, রহনপুর পৌর শাখার সভাপতি আব্দুল কাইউম, সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌহিদুজ্জামান, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, জেলা শাখার অর্থ সম্পাদক ডা. সুলতান আহমেদ, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি ক্রীড়াবিদ নুরুল ইসলামসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। উল্লেখ্য, মিঞা মুহাম্মদ আলী আকবার আজিজী অবসরকালীন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

কে

  • দুদক
  • তদন্ত
এ সম্পর্কিত আরও খবর
৯ সাবেক এমপি-মন্ত্রীসহ ১২ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক
৯ সাবেক এমপি-মন্ত্রীসহ ১২ জনের দুর্নীতি অনুসন্ধানে দুদক
এস আলমের ৮ প্রতিষ্ঠানের হিসাব ফ্রিজে দুদকের চিঠি
এস আলমের ৮ প্রতিষ্ঠানের হিসাব ফ্রিজে দুদকের চিঠি
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু
সাবেক দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা  
সাবেক দুদক কমিশনার জহুরুলের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা  
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।