দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর কামরাঙ্গীরচরে ভেজাল সেমাই তৈরির কয়েকটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ভেজাল সেমাই উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, কদমফুল সেমাই কারখানার মালিক সোনা মিয়া ও ম্যানেজার লোকমান, মিতালী সেমাই কারখানার মালিক মোহাম্মদ আলী ও ম্যানেজার আদর আলী এবং নাসির ফুড কারখানার ম্যানেজার আব্দুর রহমান আকাশ।
রোববার (২৪ মার্চ) ডিএমপির লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে সাফওয়ান হাসপাতাল গলির কদমফুল সেমাই কারখানা থেকে ১৫০ কেজি ভেজাল সেমাই, খালপাড় রোডের কবুতর হাট সংলগ্ন মিতালী সেমাই কারখানা থেকে ১০০ কেজি ভেজাল সেমাই ও মাদ্রাসাপাড়া সংলগ্ন তিতাস সেমাই কারখানা থেকে ১০০ কেজি ভেজাল সেমাই উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে ভেজাল ও নিম্নমানের সেমাই উৎপাদন করে বাজারজাত করার চেষ্টা করছে। এছাড়াও, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অগ্নি ঝুঁকিপূর্ণ এসব কারখানায় উৎপাদিত হতো নিম্নমানের সেমাই।
তিনি জানান গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।
এও