দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে সজিব নামে ১১ মাসের শিশু চুরির মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। এ সময় সাজাপ্রাপ্ত দুই নারীর মধ্যে একজন উপস্থিতি ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন, হাসিনা বেগম ওরফে হাছনা (৪৫) ও সেতারা বেগম (৬০)। তাদের মধ্যে সেতারা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তিনি বন্দর উপজেলার রেললাইনের বাসিন্দা মৃত অলিউল্লাহর স্ত্রী। আর হাছনা টাংগাইলের বাসিন্দা।
মামলা বিবরণীতে আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০০৮ সালের ৩ আগস্ট নারায়ণগঞ্জ সদর থানায় সজিব নামে ১১ মাসের শিশু চুরির অভিযোগ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা হয়। মামলাটি করেন নলুয়া পাড়া এলাকার বাসিন্দা স্বপন শেখের স্ত্রী পারুল আক্তার। মামলায় উল্লেখ করা হয় ৩১ জুলাই বাড়ি থেকে শিশুটি চুরি হয়ে গেছে৷ পরে পুলিশের চেষ্টায় শিশুকে উদ্ধার করা হয়। এ সময় সাজাপ্রাপ্ত দুই নারীকে আটক করে পুলিশ। তদন্তে বেড়িয়ে আসে শিশুটিকে বিক্রি করার জন্য চুরি করে হাছনা ও সেতারা। এ ঘটনায় তাদের দুই জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। এরপর মামলাটি বিচারিক আদালতে যায়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন আহমেদ জানান, শিশু চুরির মামলা তদন্ত কর্মকর্তাসহ সাতজনের সাক্ষ্য শেষে আদালত আজ রায় দিয়েছেন। রায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মামলা চলাকালে জামিনে বেরিয়ে পলাতক হয় হাছনা। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
জেবি