দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশের মতো শেরপুরেও স্বাস্থ্য বিভাগের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের নারায়ণপুর মহল্লার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুটি বেসরকারি হাসপাতালে অনিয়ম থাকায় ওটি ও প্যাথলজি বিভাগ সিলগালাসহ ওই দুটি হাসপাতালের ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় জেলার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, সদর উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ড. মোবারক হোসেন, ডা. হিমেলসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মোবাইল কোর্টের বিচারক ছিলেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস।
সর্বশেষ আজ সন্ধ্যা পর্যন্ত তিনটি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে আল সফা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ওটিতে অনিয়ম থাকায় সিলগালা এবং ৫ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হাজী নিয়মতউল্লাহ হাসপাতালে প্যাথলজি বিভাগে অনিয়ম থাকায় প্যাথলজিক্যাল সেন্টার সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এই অভিযান নিয়মিত চলবে বলে জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য জানিয়েছেন।
জেবি