দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বাসেত খান বাচ্চুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলা স্থগিতের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট। এর ফলে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ তার বিরুদ্ধে ধর্ষণ মামলা চলতে বাধা নেই।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ মামলা স্থগিতাদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন।
এই মামলায় আসামির পক্ষে ছিলেন আইনজীবী মো. ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রাফেল।
মামলার বিবরণে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বাসেত খান বাচ্চু ২০১৬ সালের ৬ ডিসেম্বর রাত ৮টায় ভুক্তভোগীকে সালিশের জন্য তার অফিসে ডেকে পাঠান। ভিকটিম নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে যায় এবং তারপর ভিকটিমকে কাউন্সিলর আব্দুল বাসেত খান বাচ্চু তার দক্ষিণ-পশ্চিম কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পরে, ডাক্তার জোরপূর্বক যৌন মিলনের আলামত খুঁজে পান। এ ঘটনায় মুগদা থানায় ওই বছরের ৮ ডিসেম্বর ধর্ষণ মামলা করেন ভিকটিম।
মামলাটি পুলিশ তদন্ত করে এবং তদন্তকালে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তৈরি করে বাংলাদেশ পুলিশের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিতে আসামি আবদুল বাসেত খান বাচ্চুর শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায়। তদন্ত শেষে পুলিশ অভিযুক্ত আবেদনকারীর বিরুদ্ধে নারী-ও-শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় চার্জশিট দাখিল করে।
কে