দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রুপগঞ্জে ১১ বছরের এক শিশুকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেয়া হয়েছে ।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের বরপা বাগানবাড়ি এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে মিশন (৩৮) ও একই এলাকার রফিক মিল্কীর ছেলে রুবেল মিল্কী (২৮)।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রকিব উদ্দিন জানান, ২০১৭ সালের ১ জানুয়ারি রূপগঞ্জের বরপা এলাকায় ১১ বছরের ওই শিশুকে অপহরণ করে আসামিরা। এরপর একটি ঘরের ভেতর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ওই শিশু বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। এই ঘটনায় শিশুটির মা জোবেদা খাতুন বাদী হয়ে ৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই বছরের জুলাই মাসে ৫ জনের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলাটিতে ৭ জন সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মামলা থেকে খালাস দেয়া হয়েছে মো. জসিম উদ্দিন, আনোয়ার হোসেন ও আলেয়া বেগম নামে তিনজনকে।
আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, রাষ ঘোষণার পরপরই দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
জেবি