• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • তথ্যপ্রযুক্তি

আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন, ক্যামেরা-ব্যাটারিতে বড় পরিবর্তন

আইটি ডেস্ক
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করেছে অ্যাপল। নতুন প্রো মডেল দুটিতে প্রথমবারের মতো পরিবর্তনশীল অ্যাপারচার ক্যামেরা, নতুন এ২০ প্রো চিপ, উন্নত ব্যাটারি সুবিধা এবং আইওএস ২৭-এর সঙ্গে নতুন সিরি এআই যুক্ত করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নতুন আইফোনের বড় পরিবর্তন এসেছে ক্যামেরায়। ৪৮ মেগাপিক্সেলের ফিউশন মেইন ক্যামেরায় প্রথমবারের মতো পরিবর্তনশীল অ্যাপারচার যুক্ত করেছে অ্যাপল। ছয়টি লেজার-কাট ব্লেডের মাধ্যমে অ্যাপারচার স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। ফলে আলো ও দৃশ্যের গভীরতা অনুযায়ী ছবি তোলার ক্ষেত্রে আরও নিয়ন্ত্রণ পাওয়া যাবে। ব্যবহারকারীরা ক্যামেরা অ্যাপ থেকেই চারটি অ্যাপারচার সেটিংয়ের যেকোনোটি ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করতে পারবেন।

ছবির সত্যতা ও সম্পাদনা যাচাইয়ের জন্য এসেছে ‘অ্যাপল রেফারেন্স ইমেজ’ সুবিধা। রেফারেন্স মোডে ছবি তুললে ক্যামেরার সেন্সর থেকে সংগৃহীত স্বাক্ষরযুক্ত তথ্যের ভিত্তিতে একটি অপরিবর্তনযোগ্য রেফারেন্স ছবি তৈরি হবে। পরে মূল ছবির সঙ্গে সেটি তুলনা করে ছবিতে কোনো সম্পাদনা করা হয়েছে কি না, তা যাচাই করা যাবে।

দুটি মডেলেই রয়েছে নতুন এ২০ প্রো চিপ। ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপে রয়েছে ছয়-কোর সিপিইউ, সাত-কোর জিপিইউ এবং ডুয়াল ১৬-কোর নিউরাল ইঞ্জিন। ভারী কাজের সময় পারফরম্যান্স ধরে রাখতে নতুন প্রজন্মের ভেপার চেম্বারও যুক্ত করা হয়েছে। ব্যাটারি পারফরম্যান্সেও বড় উন্নতির দাবি করেছে অ্যাপল। আইফোন ১৮ প্রো ম্যাক্সে সর্বোচ্চ ৪৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। দ্রুত তারযুক্ত চার্জিংয়ের সুবিধাও থাকছে নতুন মডেল দুটিতে।

আইওএস ২৭-এর সঙ্গে আসছে নতুন সিরি এআই। অ্যাপলের ভাষ্য অনুযায়ী, এটি ব্যবহারকারীর ব্যক্তিগত প্রেক্ষাপট বুঝে মেসেজ, ই-মেইল, ছবি ও অন্যান্য তথ্য থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে দিতে পারবে। এমনকি পর্দায় থাকা বিষয়বস্তু বুঝে সে অনুযায়ী বিভিন্ন কাজেও সহায়তা করতে পারবে। সিরি এআই আইওএস ২৭-এর সঙ্গে বিটা সংস্করণে চালু হবে। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় এটি পাওয়া যাবে; পরে আরও কয়েকটি ভাষায় সমর্থন যোগ করা হবে।

আরও পড়ুন

আশি-নব্বইয়ের ছবি বানানোর আগে জেনে নিন আড়ালের ঝুঁকি

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট ছাড়াই কলে যুক্ত হওয়ার সুবিধা, কাজ করবে যেভাবে

আশির দশকের আবহে ছবি তৈরি করতে চান? নিয়ম জানুন

নতুন মডেল দুটিতে ছোট আকারের নতুন ডিজাইনের ডায়নামিক আইল্যান্ড দেওয়া হয়েছে। একই সময়ে সর্বোচ্চ তিনটি লাইভ অ্যাক্টিভিটি দেখাতে পারবে এটি। এ ছাড়া নতুন সি২ মডেম ও অ্যাপলের নিজস্ব এন১ চিপের মাধ্যমে উন্নত সংযোগ সুবিধা যুক্ত করা হয়েছে। আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স পাওয়া যাবে কালো, সিলভার, গ্লেসিয়ার ও নতুন বারগান্ডি রঙে। দুটি মডেলেই স্টোরেজ থাকছে ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১ টেরাবাইট ও ২ টেরাবাইট।

যুক্তরাষ্ট্রে আইফোন ১৮ প্রোর দাম শুরু ১ হাজার ১৯৯ ডলার থেকে। আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু ১ হাজার ২৯৯ ডলার থেকে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং ১৮ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। অ্যাপলের প্রথম দফার বাজারের তালিকায় বাংলাদেশ নেই। ফলে বাংলাদেশে নতুন আইফোন দুটির আনুষ্ঠানিক দাম ও বিক্রি শুরুর তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

কেএম

  • আইফোন
এ সম্পর্কিত আরও খবর
আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট থিম, থাকছে অ্যানিমেটেড ওয়ালপেপারও
আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট থিম, থাকছে অ্যানিমেটেড ওয়ালপেপারও
আইফোন ১৮ প্রোর প্রি-অর্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত
আইফোন ১৮ প্রোর প্রি-অর্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত
আইফোন কিনতে দেড় বছরের সন্তানকে বিক্রির অভিযোগ
আইফোন কিনতে দেড় বছরের সন্তানকে বিক্রির অভিযোগ
সেই টাকায় আইফোন কেনা বাবাকে আটক
সেই টাকায় আইফোন কেনা বাবাকে আটক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X