দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দশমিনা উপজেলায় নতুন আইফোন কেনার জন্য দেড় বছরের সন্তানকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে বলে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, ওই দিন সকালে বাবা মারুফ মুন্সি তাঁর দেড় বছরের ছেলে মুসাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন। ছেলেকে নিয়ে কিছুক্ষণ পর ফিরে আসার কথা থাকলেও সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। এতে পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নতুন আইফোন কেনার উদ্দেশ্যে মারুফ তাঁর সন্তানকে এক লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।
পরিবারের দাবি, মারুফ পরে ঢাকায় গিয়ে তার মামা বাহাদুর মিয়ার বাসায় ওঠেন। সেখানে তাঁকে শিশুটির বিষয়ে জিজ্ঞাসা করা হলে প্রথমে তিনি কোনো তথ্য দেননি। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ইমরান হোসেন নামে এক ব্যক্তির কাছে শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে লিখিতভাবে দেওয়ার কথা স্বীকার করেন বলে পরিবারের সদস্যরা জানান।
পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে মারুফ ঢাকার সাভারের বাসিন্দা বৃষ্টি নামের এক তরুণীকে বিয়ে করেন। প্রায় তিন বছর পর তাদের সংসারে মুসার জন্ম হয়। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের জেরে প্রায় এক মাস আগে বৃষ্টি বাবার বাড়িতে চলে যান বলে জানান শিশুটির দাদি মাহফুজা বেগম।
ইমরান হোসেন শিশুটিকে এক লাখ টাকার বিনিময়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। তার দাবি, মারুফ বেশ কিছুদিন ধরে তাঁর কাছে সন্তানকে দেওয়ার কথা বলে আসছিলেন। ইমরানের শ্বশুরের পাঁচ মেয়ে থাকলেও কোনো ছেলে সন্তান না থাকায় পরিবারের সঙ্গে আলোচনা করে তাঁরা শিশুটিকে নেওয়ার সিদ্ধান্ত নেন।
ইমরান বলেন, লিখিতভাবে এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে নেওয়া হয়েছিল। পরে তিনি শিশুটিকে তার শ্বশুরবাড়িতে দিয়ে আসেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানান স্থানীয়রা।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান মৃধা বলেন, দেড় বছরের শিশুটি বিষয়টি বোঝার বয়সে পৌঁছায়নি। তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, শিশুকে বিক্রির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। রাতেই অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তবে অর্থের বিনিময়ে একটি শিশুকে অন্যের কাছে হস্তান্তর বা নেওয়ার আইনগত বৈধতা রয়েছে কি না, তদন্তে সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
যে আই