দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তাৎক্ষণিক বার্তা আদান–প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। এতে বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই নিয়মিত ব্যবহার করেন। ব্যবহারকারীদের কাছে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করছে। সেই ধারাবাহিকতায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন চ্যাটবট সহজে ব্যবহারের সুযোগ দিতে ‘এআই স্টুডিও’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা এআই চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে করতে পারবেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এটি ব্যবহার করা যাবে।
বর্তমানে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর সুবিধাটি পরখ করা হচ্ছে। তবে শিগগিরই সবার জন্য এটি উন্মুক্ত করা হবে।
এআই স্টুডিওতে কাজের ধরন অনুযায়ী বিভিন্ন চ্যাটবট পাওয়া যাবে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার পাশাপাশি যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তৈরি চ্যাটবট এআই স্টুডিওতে পাওয়া যাবে বলে জানা গেছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী চ্যাটবট নির্বাচন করে বিভিন্ন প্রম্পট লিখতে পারবেন। এমনকি তাদের নির্দেশমতো হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো, স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন কাজও করে দেবে চ্যাটবট।
এই সুবিধাটি আলাদা একটি বিভাগ হিসেবে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে। সেখানে প্রবেশ করার পর বিভাগ অনুযায়ী বিভিন্ন এআই চ্যাটবট দেখা যাবে। এ ছাড়া এআই স্টুডিওতে থাকা এআই চ্যাটবটের সঙ্গে আদান-প্রদান করা ব্যবহারকারীদের সব তথ্য ‘কনফিডেনশিয়াল’ হিসেবে বিবেচনা করে এনক্রিপশন করা হবে। ফলে হোয়াটসঅ্যাপের অন্যান্য বার্তার মতো চ্যাটবটের সঙ্গে আদান-প্রদান করা তথ্যও নিরাপদে থাকবে।
এস